1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে, শিক্ষা কার্যক্রম ব্যাহত-গাজীপুর সংবাদ  নিচে তথ্যগুলোকে আরও পরিপাটি, পেশাদার ও সংবাদপত্রের ভাষায় সাজানো হলো— Writing জামালপুরে আওয়ামী লীগ নেতার চেম্বারে অভিযানে অস্ত্র, গুলি, ককটেল ও বিদেশি মদ উদ্ধার-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  জামালপুর পৌর এলাকায় একটি গরু-ছাগলের হাটের অভাবে জনদুর্ভোগ চরমে-গাজীপুর সংবাদ  Odds em destaque: como otimizar suas apostas em Noruega vs Inglaterra ১৪ হাজার কোটি টাকা প্রকল্পে সমন্বয়হীনতা অনিয়ম __ পানিতে ভাসছে চট্টগ্রাম, চরম দুর্ভোগ জনজীবন বিপর্যস্ত-গাজীপুর সংবাদ  Proven strategies for betting on the Spain vs Belgium winner in 2026 ছাতকে জমি জোর দখলের অভিযোগ ইউএনও বরাবর লিখিত আবেদন-গাজীপুর সংবাদ  Unlock secure payments and fast withdrawals at Longfu88 Casino Singapore Slot-Spiele im PawnBet Casino: Top-Titel und hohe Jackpots warten auf Sie

রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এবারই প্রথমবারের মতো উদযাপিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাণীশংকৈল কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ।এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা শাকিল হোসেন এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
বিআরডিবির পরিদর্শক ইমরান আলী।
আলোচনা সভায় সফল পল্লী উদ্যোক্তা হিসেবে বিউটি আক্তার ও রাজ্জাক আলী তাঁদের উদ্যোক্তা জীবনের সংগ্রাম, অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন। পরে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য, স্থানীয় উদ্যোক্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে গ্রামের মানুষকে দক্ষ, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com