1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৫২ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শাখায় ঢুকে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে দেশের ‘সিইও’ দাবি করেন এক যুবক। এ সময় তাঁর অসংলগ্ন কথাবার্তা ও আচরণে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাঁকে নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে চৌরঙ্গী বাজারে অবস্থিত রাকাব শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলাকালে ইয়াসিন আলী নামে এক যুবক হঠাৎ শার্টবিহীন অবস্থায় শাখায় প্রবেশ করেন। তিনি সরাসরি প্রধান কর্মকর্তার কক্ষে গিয়ে ম্যানেজারের চেয়ারে বসে পড়েন। এরপর নিজেকে দেশের ‘সিইও’ পরিচয় দিয়ে বলতে থাকেন, ব্যাংকে তাঁর কোটি কোটি টাকা জমা রয়েছে। সেই টাকা দিয়ে তিনি বাড়ি নির্মাণ করবেন এবং নতুন মোটরসাইকেল কিনবেন বলেও দাবি করেন। তাঁর এমন আচরণে ব্যাংকে উপস্থিত গ্রাহকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। নিরাপত্তাকর্মী ও ব্যাংকের কর্মকর্তারা তাঁকে বুঝিয়ে চেয়ার থেকে সরানোর চেষ্টা করলেও তিনি রাজি হননি। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে।

খবর পেয়ে হরিপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কিছু সময়ের চেষ্টার পর ইয়াসিন আলীকে নিয়ন্ত্রণে এনে থানায় নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। ব্যাংকের সেকেন্ড অফিসার বিপ্লবী রানী রায় বলেন, “ইয়াসিনকে এলাকার মানুষ আগে থেকেই চেনে। তাঁর আচরণে স্থানীয়দের মধ্যে ভীতির পরিবেশ রয়েছে। আজ ব্যাংকে তিনি যে পরিস্থিতির সৃষ্টি করেন, তাতে নিরাপত্তার স্বার্থে ৯৯৯-এ ফোন করতে হয়েছে।”হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফ উদ্দিন বলেন, “সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। তাঁর নির্দেশনা অনুযায়ী স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।”পুলিশ জানিয়েছে, ওই যুবকের আচরণের কারণ মাদকাসক্তি নাকি মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কোনো সমস্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com