1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়া অনুষ্ঠিত হয়েছে সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান-গাজীপুর সংবাদ  ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  Zahraniční Casina Pro České Hráče: jak si nárokovat exkluzivní bonusy a výhody পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা-গাজীপুর সংবাদ  Hoe je profiteert van de beste bonussen bij Beste Online Casino Nederland in 2026 رحلتك إلى World Cup odds: نصائح حول الرهانات والعملات المشفرة নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫-গাজীপুর সংবাদ  কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি!-গাজীপুর সংবাদ  লাউড়েরগড়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, শত শত মাহিন্দ্র চলাচলে নাজেহাল সড়ক-গাজীপুর সংবাদ 

পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৯ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে টানা বর্ষণ ও সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকিতে থাকা চট্টগ্রাম মহানগর ও বাঁশখালীর ১০০টি পরিবারকে আগাম আর্থিক সহায়তা প্রদান করেছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বাস্তবায়িত ‘Child-Centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local Institutions in Northern and Coastal Areas of Bangladesh’ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়।

৯ জুলাই, বাঁশখালীতে ও ৮ জুলাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এ সহায়তা দেওয়া হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, আবহাওয়া ও দুর্যোগের পূর্বাভাস বিশ্লেষণের ভিত্তিতে ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় ‘নো রিগ্রেট (No Regret) পলিসি’ অনুসারে আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে পাহাড়ধস-ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাসকারী ১০০টি পরিবারকে নগদ সহায়তা প্রদান করা হয়।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে ৮৪টি পরিবারকে শর্তহীন নগদ সহায়তা (Unconditional Cash Assistance) এবং ১৬ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে শর্তযুক্ত নগদ সহায়তা (Conditional Cash Assistance) হিসেবে জনপ্রতি ৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই সহায়তার মাধ্যমে পরিবারগুলো সম্ভাব্য দুর্যোগের আগেই নিরাপদ স্থানে সরে যাওয়া, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ এবং জীবিকা সুরক্ষার উদ্যোগ গ্রহণ করতে পারবে।

পাহাড়ধসের পূর্বাভাস পাওয়ার পর প্রকল্পের বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবকেরা ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতিতে বসবাসকারী পরিবারগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা, ঝুঁকি মূল্যায়ন, নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সমন্বিত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

বর্তমানে প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ নং পশ্চিম ষোলশহর, ৮ ননগ শুলকবহর, ৯ নং উত্তর পাহাড়তলী ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে। একই সঙ্গে বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছড়ি ইউনিয়নেও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সহায়তাপ্রাপ্তদের একজন দ্বীন মোহাম্মদ বলেন, “২০২৩ সালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড়ধসে আমার ছেলে আবু রায়হান নিহত হয়। সে সময় আর্থিক সংকটের কারণে পরিবার নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে পারিনি। পাহাড়ধস কতটা ভয়াবহ হতে পারে, তা আমি নিজের জীবনে অনুভব করেছি। তিনি মনে করেন আগাম এই সহায়তা ঝুঁকির সময়ে  পাহাড়ে বসবাসরত মানুষদের নিরাপদ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

ইপসার প্রকল্প ব্যবস্থাপক আক্তার বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে। এ বাস্তবতায় পূর্বাভাসভিত্তিক আগাম পদক্ষেপ, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা উদ্যোগ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগাম নগদ সহায়তা ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সময়োপযোগী ও নিরাপদ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য প্রকল্পের আওতায় ইতোপূর্বেও (২০২৫)  সংশ্লিষ্ট এলাকার বহু পরিবারকে নগদ সহায়তা, হাইজিন কিট ও কিচেন কিট প্রদান করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com