1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে প্রধান শিক্ষিকা পিয়ারা বেগমের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ জুড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা উদ্ধার, এক নারী গ্রেফতার-গাজীপুর সংবাদ  আইএসএসডির খাদ্য সহায়তা পেলেন দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ-গাজীপুর সংবাদ  চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল: মিশ্র প্রতিক্রিয়া জনমনে-গাজীপুর সংবাদ  Wettanbieter Österreich 2026: Bonusangebote und die besten Features für Sportwetten কাপাসিয়ায় ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন সবজি বীজ ও সার বিতরণ-গাজীপুর সংবাদ  চট্টগ্রামে চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাটে আটক-৮ : সিএমপি-গাজীপুর সংবাদ  ছাতকে শাখাইতি বিদ্যালয়ের জমি দখল করে দোকানকোটা নির্মাণ, গাছ কেটে নিতে চায় দখলদার চক্র-গাজীপুর সংবাদ  ছাতকে পৌরসভার এলজিইডি ও আইইউজিআইপি’র মহা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা সম্পর্ণ-গাজীপুর সংবাদ  Play the latest slots and experience fast payouts at PayID Pokies Australia

জুড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা উদ্ধার, এক নারী গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক নারীকে গ্রেফতার করা হলেও তার স্বামী পালিয়ে যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত জুড়ী থানার উত্তর সাগরনাল গ্রামের একটি বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত হাসিনা বেগম (৩৭) ও তার স্বামী মো. এনামুল হক জিলিমের নিজ দখলীয় ঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে একটি লেডিস পার্সের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ২ হাজার ৯০০ টাকা নগদ উদ্ধার করা হয়। এছাড়া একটি প্লাস্টিকের কৌটার ভেতরে থাকা দুটি পলিপ্যাকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪০০ পিস, যার ওজন প্রায় ৪০ গ্রাম।
গ্রেফতারকৃত আসামি হাসিনা বেগম উত্তর সাগরনাল গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. এনামুল হক জিলিম (৩৮) অভিযানের সময় পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com