1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
আইএসএসডির খাদ্য সহায়তা পেলেন দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ-গাজীপুর সংবাদ  চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল: মিশ্র প্রতিক্রিয়া জনমনে-গাজীপুর সংবাদ  Wettanbieter Österreich 2026: Bonusangebote und die besten Features für Sportwetten কাপাসিয়ায় ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন সবজি বীজ ও সার বিতরণ-গাজীপুর সংবাদ  চট্টগ্রামে চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাটে আটক-৮ : সিএমপি-গাজীপুর সংবাদ  ছাতকে শাখাইতি বিদ্যালয়ের জমি দখল করে দোকানকোটা নির্মাণ, গাছ কেটে নিতে চায় দখলদার চক্র-গাজীপুর সংবাদ  ছাতকে পৌরসভার এলজিইডি ও আইইউজিআইপি’র মহা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা সম্পর্ণ-গাজীপুর সংবাদ  Play the latest slots and experience fast payouts at PayID Pokies Australia গলাচিপায় ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির-গাজীপুর সংবাদ  গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী-গাজীপুর সংবাদ 

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল: মিশ্র প্রতিক্রিয়া জনমনে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

দেশে প্রথম বিরোধীদল বিহীন সম্প্রতি অন্তবর্তী কালীন সরকার ও নবকঠিত সরকারের আমলে হঠাৎ ফটিকছড়িতে হরতালে ইস্যুতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আলোচিত এলাকা আশপাশ অঞ্চল ও রাজনৈতিক মহলে। হঠাৎ কেন হরতাল ডাকের পেছনে রয়েছে যৌক্তিক কারণ নাকি উস্কানিমূলক ভিন্ন নেপথ্যে আড়ালে অন্য ইস্যু। ব্যাপক কৌতূহল গুঞ্জনে প্রচারিত হয়েছে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে। মিশ্র প্রতিক্রিয়া সমালোচনায় প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গ সচেতন মহল ও জনমনে।

বুধবার (১৫জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার।

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা, বাগানবাজার ও নারায়নহাট—এই তিন ইউনিয়নে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ’ বুধবার হেয়াকো বাজারে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে।হরতালে সড়ক অবরোধসহ মহাসড়কে যান চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সমন্বয়কদের দেওয়া তথ্যমতে, গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হলেও সদর দপ্তরের স্থান নির্ধারণে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে বলে জানিয়েছেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হলেও নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে তারা হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

সমন্বয় পরিষদের নেতারা জানান, হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা এবং চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান হরতালের আওতার বাইরে থাকবে।

এ ছাড়া হরতালের সময় ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-ফেনী-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক মো. বেলাল হোসেন, নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবছার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর, শফিউল আলমসহ সমন্বয় পরিষদের অন্যান্য নেতারা।

উল্লেখ্য : তথ্য মতে, ফটিকছড়িতে নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’র সদর দপ্তর ভৌগোলিকভাবে সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। এটি কোনো ভিন্ন বা উস্কানিমূলক ইস্যু নয়, বরং ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও প্রশাসনিক সুবিধার যৌক্তিক আন্দোলন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com