1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২১০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার

আংগারিয়া ইউনিয়ন পরিষদের
কক্ষে আজ মঙ্গলবার (১০অক্টোবর) সকাল ১১ টার সময় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনেঃ মহিলা বিষয়ক অধিদপ্তর দুমকি, পটুয়াখালী।
সহযোগিতায়ঃ জাতিসংঘ জনসংখ্যা তথ্য, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা
মোসাম্মৎ শাহিদা আক্তার ডলি,
এবং উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, এবং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান সোহরাব, একই সাথে উক্ত সভার সদস্য সচিব এর দায়িত্ব পালন করেন আংগাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব মোঃ শাহাবুদ্দিন ও সদস্য আব্দুর রহমান ।

এছাড়াও উপস্থিত ছিলেন অএ ইউনিয়নের সকল ইউপি সদস্য এবং স্কুলের শিক্ষক, কাজি, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ। উক্ত সভায় বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে সর্বপ্রকার আলোচনার শীর্ষে ছিলেন আংগারিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা। তিনি তার বক্তব্যে ঘোষণা করেন তার নির্বাচনী এলাকা আংগারিয়ার অএ ইউনিয়নে কোন প্রকার বাল্য বিবাহের মতো ভাইরাস এর কার্যক্রম হতে পারবে না।
এবিষয়ে তিনি সকল সাধারণ মানুষকে অবহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন, একই সাথে সকল ইউপি সদস্য ও কাজীদেরকে তাদের সাথে সম্পৃক্ত থেকে সমাজকে পরিপূর্ণ একটি সুস্থ সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একাধিক বিবাহের কারণে আজ বিবাহ বিচ্ছেদের একটি সামাজিক ব্যধির প্রভাব বিস্তার করছে। এর
কারন হচ্ছে সঠিক সময়ের আগে বিয়ে হবার কারণে ছেলে এবং মেয়ে উভয়ই ভুল পথে হাটে, তারা তাদের ভালো-মন্দ যাচাই এর ব্যাপারে পারদর্শী নয়,এরই প্রেক্ষিতে সমাজে বিভিন্ন প্রকার নৈরাজ্য সৃষ্টি সহ ডিভোর্স, হত্যা, আত্মহত্যা এধরণের সামাজিক ব্যধি দিনদিন সমাজে ছড়িয়ে পড়ছে।
তাই সকলকে সম্মিলিতভাবে এই বাল্য বিবাহকে প্রতিহত করতে হবে, তাহলেই আমরা একটি সুষ্ঠ সুন্দর , সমাজ গড়ে তুলতে পারবো।

এছাড়া প্রধান অতিথি মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ শাহিদা আক্তার ডলি উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাল্য বিবাহ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা অর্পণ করেন।
উক্ত সভার সকল সদস্যবৃন্দ মনে করেন শাহিদা আক্তার ডলি
যে দিকনির্দেশনা দিয়েছেন আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা এর নেতৃত্বে তারা সুন্দরভাবে তাদের সমাজকে গঠন করার লক্ষ্যে একত্ববদ্ধ ভাবে কাজ করে যাবেন এবং সকলের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে বাল্য বিবাহ সম্পর্কে সচেতন মূলক বার্তা প্রধান করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com