1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন-গাজীপুর সংবাদ  ছাতকের মহদী পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ  ​স্থানীয় প্রভাব ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডিও জমি ভোগের দাবিতে সংবাদ সম্মেলনে।-গাজীপুর সংবাদ  এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন-গাজীপুর সংবাদ  ‎যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন -গাজীপুর সংবাদ 

​মির্জাগঞ্জে বার্ড-এর কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের গ্রাম অরিয়েন্টেশন ও সংগঠন সৃজন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

আজ মির্জাগঞ্জ উপজেলার তিনটি গ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক বাস্তবায়নাধীন “গ্রাম সংগঠনের মাধ্যমে প্রতিবেশ উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ক প্রায়োগিক গবেষণা প্রকল্প”-এর আওতায় গ্রাম অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ড-এর উপপরিচালক জনাব কামরুল হাসান, মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল মামুন,স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,
গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক-কৃষাণিবৃন্দ।

​

প্রোগ্রামের শুরুতে কৃষকদের সামনে প্রকল্পটির বিস্তারিত পরিচিতি তুলে ধরা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষকদের অভিযোজন বৃদ্ধি করা এবং পরিবেশ বান্ধব কৃষিতে উৎসাহিত করাই এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য। পরিচিতি পর্ব শেষে উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও সর্বসম্মতিক্রমে প্রতিটি গ্রামে দুটি করে নতুন গ্রাম সংগঠন সৃজন করা হয় এবং এসব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

​প্রকল্পের রূপরেখা অনুযায়ী, সৃজিত এই সমিতিগুলোর মাধ্যমেই প্রকল্পের বিভিন্ন ইনপুট ও সেবাসমূহ কৃষকদের প্রদান করা হবে। এর ফলে উক্ত এলাকার সুফলভোগী কৃষকেরা আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তা এবং যুগোপযোগী প্রশিক্ষণ পাবেন। নতুন এই সমিতিগুলো মাসিক নির্দিষ্ট হারে সঞ্চয় কার্যক্রম পরিচালনা করবে। সঞ্চয়ের মাধ্যমে নিজেদের পুঁজি গঠনের ফলে ভবিষ্যতে সমিতিভিত্তিক যৌথ ব্যবসার নতুন পথও উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

​

উক্ত গ্রাম সংগঠনগুলোতে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারী কৃষকেরা সদস্য হওয়ার সুযোগ পাচ্ছেন এবং এর মধ্যে ন্যূনতম ২০ ভাগ মহিলা সদস্য অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতিবেশসম্মত কৃষি প্রযুক্তির উপর হাতে কলমে যে প্রশিক্ষণ দেয়া হবে, তা একদিকে যেমন পরিবেশের ক্ষতি না করে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে, অন্যদিকে কৃষকদের নিজেদেরকেও দক্ষ কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com