1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

মোড়লগঞ্জে শিক্ষিকার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়না জারি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২৮ টাইম ভিউ

সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়লগঞ্জে চেক জালিয়াতির মামলায় ১০৯ নং উওর সুতালড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

বাদির আরজি সুত্রে জানা যায়, মোড়লগঞ্জ উপজেলাধীন তেলিগাতি ইউনিয়নের চোমড়া গ্রামের মৃত কালাম শেখের ছেলে মো: নেওয়াজ শেখের সাথে আসামি রহিমা আক্তারের পুর্ব পরিচয় ছিল। পরিচয়ের সুত্র ধরে আসামি বাদিকে স্বপ্নের দেশ ইতালিতে পাঠানোর স্বপ্ন দেখায় আসামীর এক আত্নীয়ের মাধ্যমে। এ বিষয় তাদের মধ্যে ইতালি যাওয়ার মোট খরচ হিসেবে ১২০০০০ (বার লক্ষ) উভয়ের মধ্যে চুক্তি হয়।যা থেকে বাদি আসামিকে গত ৭ ফ্রব্রুয়ারি ২০২৫ সালে নগদ ৮০০০০০ ( আট লক্ষ) টাকা প্রদান করেন। কথা ছিল বাদিকে আসামি ৩ মাসের মধ্যে ইতালি তার আত্নীয়ের মাধ্যমে পাঠিয়ে দিবেন এবং যাবার সময় বাদি বাকি টাকা পরিশোধ করিবেন।কিন্তু আসামির সময় শেষ হলেও তাকে বিদেশে পাঠানোর ব্যাবস্হা না করে আজকাল করতে থাকে।পরবর্তীতে বাদি বিদেশ যাবেন না বলে টাকা ফেরত চাইলে আসামি বাদিকে গত ১৩ নভেম্বর ২০২৫ তার নিজ নামীয় জনতা ব্যাংক মোড়লগঞ্জ শাখার ৮ লক্ষ টাকার একটি চেক প্রদান করে।

বাদি চেকটি বাগেরহাট সোনালী ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানান বাদির জমাকৃত চেকের হিসাব নম্বর আসামী আগেই বন্ধ করে রেখেছে।এবং এ মর্মে ব্যাংক কর্তৃপক্ষ বাদিকে ডিজঅনার স্লিপ প্রদান করে। বাদি উক্ত চেক ডিজঅনার স্লিপ নিয়ে আসামির বিরুদ্ধে গত ১৮ ডিসেম্বর২০২৫ লিগ্যাল নোটিশ প্রেরন করেন কিন্তু তাতেও আসামি বাদির টাকা ফেরত না দিলে বাদি গত ৯ ফ্রেব্রয়ারী ২০২৬ সালে বাগেরহাট চিপজুডিশিয়াল মেজিস্ট্রেট আমলী আদালতে একটু এন আই এ্যাক্ট ১৩৮ ধারায় চেক জালিয়াতি মামলা দায়ের করেন যার নং সিআর ১০১/২৬।

বিচারক মামলা আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারি করলে আসামি কোর্টে আত্মসমর্পণ না করে গা ঢাকা দেয়। আসামীর কোর্টে আত্মসমর্পণ না করায় বিচারক গত ১৫ জুলাই ২০২৬ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।সেই থেকে আসামী আত্মগোপনে রয়েছে। বাদি আক্ষেপ করে বলেন জাতি গড়ার কারিগর শিক্ষক যদি মানুষের কাছ থেকে প্রতারনা করে অর্থ আত্মসাৎ করেন তবে জাতি এমন শিক্ষকের কাছ থেকে কি আশা করেন।আমি আমার সব টাকা যেন ফেরত পাই এমনটাই আশা করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com