1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: ২৪ ঘণ্টাতেও মিলেনি সন্ধান, রক্তমাখা পোশাক উদ্ধার’ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৯ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্ত নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি। নিখোঁজ শিক্ষার্থীর দ্রুত উদ্ধারের দাবিতে কাপাসিয়া উপজেলার বীর উজলী বাজারে বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় এক বিশাল মানববন্ধনের আয়োজন করে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসী। ঢাকা-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে পরিচালিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিরা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এমন হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা চরম উদ্বেগজনক। দ্রুত সময়ের মধ্যে অন্তকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ দাবি জানান। এদিকে ঘটনার গভীরতা ও গুরুত্ব বিবেচনা করে পুলিশ ইতোমধ্যে তদন্ত জোরদার করেছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বাসার ছাদ থেকে আলামত হিসেবে রক্তমাখা পোশাক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার এবং এই রহস্যজনক ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com