1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
Tendenze emergenti nei casinò online per il 2026 ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখায় নতুন নেতৃত্ব: ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ-গাজীপুর সংবাদ  আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রাথমিক ভূমি পরিদর্শন-গাজীপুর সংবাদ  বাউফলে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম চৌধুরী-গাজীপুর সংবাদ  গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন-গাজীপুর সংবাদ  বেড়েছে সংগঠন, বাড়েনি সাংবাদিকতার মান-গাজীপুর সংবাদ  প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন-গাজীপুর সংবাদ  সভাপতি কাজী আনু/ সাধারণ সম্পাদক জয়নাল ছাতকে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মোট ৩৯৭ বোতল মাদক উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (২৪ আগস্ট) ভোররাত ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন কাঠালডাঙ্গী বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঠালডাঙ্গী বিওপির হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাঙ্গী এলাকায় তল্লাশি চালানো হয়।অভিযানের একপর্যায়ে ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় ২৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১৪৪ বোতল এসকাফ সিরাপ পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা।ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে বিভিন্ন কৌশলী পরিকল্পনা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।এ ছাড়া সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com