1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

তিস্তায় আবারও পাথর উত্তোলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ

মোঃ আব্দুল হামিদ সরকার নিলফামারী (জেলা) প্রতিনিধিঃ

নিলফামারীর ডিমলায় গত ০১ সেপ্টে/২৬ সকাল ১১:৩০ মিঃ টেপাখড়িবাড়ি ইউনিয়নে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। এসময় পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬ টি ইঞ্জিন চালিত নৌকা এবং ০৪ টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে। উল্লেখ্য যে, উক্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা কালে ৩-টি লৌহদন্ড, বারটি প্লেন সিটের তৈরি লোহার ডালি এবং ৬-টি বেলচা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল সমূহ বার্ণিঘাট বিওপি’র জিম্মায় রাখা হয়েছে। অভিযানটি সফলভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইমরানুজ্জামান, মেজর জুলকার নাঈন, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিজিবি’র (BGB) ৬২ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল নিরলস পরিশ্রম সহায়তা প্রদান করেন। তিস্তা নদীর জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ডিমলা এর এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com