1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

দেশব্যাপী সহিংসতা ও সাংস্কৃতিক হামলার প্রতিবাদে কাপাসিয়ায় উদীচীর বিক্ষোভ সমাবেশ-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :

রংপুরসহ দেশব্যাপী অব্যাহত হত্যাকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা সংসদ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলার কলেজ রোড এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা সংসদের সভাপতি সাংবাদিক নূরুল আমীন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, অপসংস্কৃতি, সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে বক্তব্য রাখেন, মোঃ আমজাদ হোসেন সাবেক উপাধ্যক্ষ, কাপাসিয়া ডিগ্রি কলেজ এবং সাবেক সভাপতি, উদীচী কাপাসিয়া শাখা সংসদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক, উদীচী গাজীপুর জেলা সংসদ। বাদশাহ আবদুল্লাহ তথ্য ও গবেষণা সম্পাদক উদীচী কাপাসিয়া শাখা, এস এম মাসুদ সদস্য উদীচী কাপাসিয়া শাখা সংসদ।
প্রতিবাদ সমাবেশ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদীচী কাপাসিয়া শাখা সংসদের সংগীত শিক্ষক মারুফ হাসান ও তাঁর দলের শিল্পীরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com