1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

ছাতকে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৬ অক্টোবর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহি উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলার ৩০ টি পুজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,পল্লী বিদ্যুতের ডিজিএম মির্জা কে ই তুহিন, উপ-সহকারী প্রকৌশলী ছাতক পিডিবি’র মো.জহিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ফারুক আহমদ, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্ট’র সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস, উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট’র আহবায়ক রবীন্দ্র কুমার দাস, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দুলন তরফদার,

মহদি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক প্রণব শুল্ক বৈদ্য, সিংচাপইড় মণ্ডপের সভাপতি সুমন সুত্রধর, গোবিন্দগঞ্জ পুজা মন্ডপের রবিন্দ্র চন্দ, বাউশা পুজা মন্ডপের সভাপতি রঞ্জন কুমার দাস, কাশিপুর পুজা মন্ডপের রাদেশ পাল, মহা প্রভুর আখড়া মন্ডপের সভাপতি গণেশ পোদ্দার, তাতিকোনা মন্ডপের সভাপতি নুপুর দাস, মনিপুরী পুজা মন্ডপের ব্রজেন্দ্র সিংহ সহ বিভিন্ন পুজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, মেডিকেল অফিসার ডা. তৌফিক শাওন,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দীলিপ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ক্ষুদ্র কৃষক ঋণ ফাউন্ডেশনের পরিচালক মো.মোফাজ্জল হোসেন, বিভিন্ন পুজা মন্ডপের বিপ্লব দে, মনজিত ঘোষ, নারায়ন রায় নারদ, নারায়ণ চন্দ, বিরেন্দ্র বৈদ্য, অশেষ পাল, লনি দেবনাথ, অঞ্জন দত্ত ঝলক, রতন দে, রনজিত ঘোষ, অনুকুল নাথ, প্রদীপ দেবনাথ, রসময় চন্দ, অজয় রায়, অমরেশ সরকার, সৌরব দাস, মানিক আচার্য্য, গোবিন্দ দাস, রাজীব চন্দ্র দাস, মিন্টু বৈদ্য, সমর দাস, দীলিপ সুত্রধর, প্রভাস কুমার শর্ম্মা, পুলক দত্ত, সুভাষ রঞ্জন দে প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর ছাতকে ৩০টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এরমধ্যে পৌরসভায় ১২ টি মন্ডপ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে রয়েছে আরো ১৮ টি মন্ডপ। দুর্গাপূজা পালনের উৎসব এখন থেকেই শুরু হয়ে গেছে।

প্রতিটি মন্ডপে-মন্ডপে চলচে একন প্রতিমা তৈরীর কাজ। প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরীতে ব্যস্থ সময় পার করছেন।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহি উদ্দিন জানান, ছাতকের ৩০টি মণ্ডপে যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে পালিত হয় সে ক্ষেত্রে নিরাপত্তা সহ সকল ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com