1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনে নতুন জাগরণের প্রত্যয়, দায়িত্ব নিল নবনির্বাচিত কমিটি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৭ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চারের প্রত্যয় নিয়ে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা মতবিনিময় সভায় বসেছেন। নিয়মিত খেলাধুলার আয়োজন, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছেন তারা। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ফুটবল, ক্রিকেট, দাবা, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলায় নিয়মিত লিগ, টুর্নামেন্ট ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রফিকুল হক।
আলোচনায় বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের ক্রীড়াক্ষেত্রে রয়েছে দীর্ঘদিনের সমৃদ্ধ ঐতিহ্য। কিন্তু পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা, নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতামূলক আয়োজনের অভাবে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় তাদের প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় নতুন কমিটির মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নূর-এ-শাহাদৎ স্বজন বলেন, “ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনকে আধুনিক ও গতিশীল রূপ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। নির্দিষ্ট কয়েকটি খেলার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে প্রতিটি উপজেলায় খেলাধুলার প্রসার ঘটানো হবে। ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং খেলোয়াড়দের মানসম্মত প্রশিক্ষণের জন্য সমন্বিতভাবে কাজ করব।”তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে তাদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া হবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে ঠাকুরগাঁওয়ের

প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি জেলার ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে। মতবিনিময় সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি রফিকুল হক, সাধারণ সম্পাদক মো. নূর-এ-শাহাদাৎ স্বজন, সদস্য মির্জা ফয়সল আমিন, শরিফুল ইসলাম শরিফ, লুৎফর রহমান মিঠু, সাকেরুল্লাহসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় ক্রীড়া সাংবাদিকরাও সভায় অংশ নেন।
সভায় উপস্থিত ক্রীড়া সংগঠক ও প্রতিনিধিরা নতুন কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, পরিকল্পিত উদ্যোগ ও নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে জেলার মাঠগুলো আবারও খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠবে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার ২০২৬ সালের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সাধারণ সম্পাদক মো. নূর-এ-শাহাদাৎ স্বজনসহ ৩১টি পদের পূর্ণাঙ্গ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত এই প্রথম দিকের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভাকে ঘিরে জেলার ক্রীড়ামোদীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com