1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা-আহ্বায়ক শামসুল হক খোকন, সদস্য সচিব মেহেদী হাসান-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারে মির্জা ফয়সল আমিন-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল পণ্যের কারখানায় উপজেলা প্রশাসনের অভিযান-গাজীপুর সংবাদ  নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু-গাজীপুর সংবাদ  মরাচেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, ৩৭ জনের বিরুদ্ধে মামলা-গাজীপুর সংবাদ  গলাচিপায় বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ-গাজীপুর সংবাদ  শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের-গাজীপুর সংবাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন-গাজীপুর সংবাদ  How to Manage Your Casino Budget with William Hill How to Manage Your Casino Budget with William Hill

পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ি সংলগ্ন কাতার প্রবাসীর ৪ তলা ভবন সংলগ্ন একটি দোতলা টিনশেড ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে কাতার প্রবাসী একটি ৪ তলা ভবনের পাশে অবস্থিত এনামুল হকের দোতলা টিনশেড ঘরটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, ওই টিনশেড ঘরটিতে মোট ৪টি পরিবার ভাড়াটে হিসেবে বসবাস করে আসছিলেন। বিকালের দিকে হঠাৎ ঘরটিতে আগুন জ্বলে উঠলে ভেতরে থাকা বাসিন্দারা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। আগুনের তীব্রতা বেশি থাকায় কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা। পরনের এক কাপড়ে কোনোমতে প্রাণ বাঁচিয়ে তারা ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতার কারণে আশপাশের বহুতল ভবনসহ অন্যান্য বাসাবাড়িতে আগুন ছড়াতে পারেনি।

​ঘটনার খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বড় ধরনের আর্থিক ক্ষতি ও ৪টি পরিবার নিঃস্ব হয়ে গেলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে জনবহুল আবাসিক এলাকায় এমন আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো পটুয়াখালী শহরজুড়ে ক্ষণিকের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ প্রশাসন অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। সম্পূর্ণ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সরকারি ও বেসরকারি সহায়তার আবেদন জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com