1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
গলাচিপায় মোটরসাইকেল স্যর্টান্ড এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলাম-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় ২৫ মার্চ গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা-গাজীপুর সংবাদ  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান-গাজীপুর সংবাদ  ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান-গাজীপুর সংবাদ  দুর্যোগ সচেতনতার বার্তায় ইপসার ব্যতিক্রমী পুতুলনাট্য :নগরী ও বাঁশখালীতে জনসচেতনতায়-গাজীপুর সংবাদ  শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ সহযোগী আগ্নেয়াস্ত্র গুলিসহ আটক :সিএমপি-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের হরিপুরে কুলিক নদীতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসে আগুন, আহত-১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২১১ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়ার বাউশিয়া এলাকায় একটি চলন্ত মিনিবাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ সময় আবু সুফিয়ান (৩৪) নামে এক যাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রিফাত মল্লিক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনের বিপরীত দিক থেকে ১০-১২টি মোটরসাইকেলে অন্তত ২০ থেকে ২৫ জন আসে। এ সময় তারা মিনিবাসটির গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাসটিতে। এ সময় আরও বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে এর আগেই বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এদিকে দূর্বৃত্তরা মিনিবাসে থাকা আবু সুফিয়ান নামে একজন যাত্রীকে মিনিবাস থেকে নামিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগের ওয়ার্ড বয় জলিল আহমেদ জানান, ফায়ার সার্ভিসের লোকজন সুফিয়ান (৩৪) নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে কোনো পোড়া চিহ্ন নেই। তবে মারধরের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি গজারিয়া উপজেলাতে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্ডার খায়রুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com