1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ডবলমুরিং থানার ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার: সিএমপি-গাজীপুর সংবাদ  সিডিএ মাস্টারপ্ল্যান প্রণয়নে প্রান্তিক জনগোষ্ঠীর পিআরএ কর্মশালা : ইপসা-গাজীপুর সংবাদ  ছাতকে সদর ৫ নং ওয়ার্ডে কান্দিগাঁও গ্রামে মেম্বার পদপ্রার্থী মোঃ নিজাম উদ্দিনের সমর্থনে মতবিনিময় সভা-গাজীপুর সংবাদ  চসিকের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রযুক্তিনির্ভর যন্ত্রাংশ সংযোজন করা হবে: মেয়র শাহাদাত-গাজীপুর সংবাদ  দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির-গাজীপুর সংবাদ  “মেরুদণ্ড” স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক চিকিৎসায় সচেতনতার বিকল্প নেই: মেয়র শাহাদাত-গাজীপুর সংবাদ  বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিসচার উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেইন-গাজীপুর সংবাদ  সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা স্বাধীন সাংবাদিকতায় আঘাত: তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ-গাজীপুর সংবাদ  শারদীয় দুর্গাপূজায় গৌরীপুরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাজমুল হাসান আরিফ-গাজীপুর সংবাদ 

দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৮ টাইম ভিউ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অনুপস্থিত থাকায় তিন সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। শনিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়’ শীর্ষক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।
সভায় অনুপস্থিত তিন কর্মকর্তা হলেন—৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম এবং ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন। সভায় দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী সভাটি আহ্বান করা হয়েছিল। কিন্তু ওই তিন কর্মকর্তা কেন সভায় উপস্থিত ছিলেন না, সে বিষয়ে তাঁকে কেউ অবহিত করেননি। তিনি আরও বলেন, সংসদ সদস্য নিজে সভায় উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ সরকারি সভায় অনুপস্থিতির কারণ জানতে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিতে সভা থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। ইউএনও জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সরকার বিশেষ নির্বাহী আদেশে দিনটিকে কর্মদিবস ঘোষণা করেছিল।
সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় নির্ধারণে এ গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপস্থিতিকে তিনি সরকারি দায়িত্ব পালনে অসহযোগিতার শামিল বলে মনে করেন। এ কারণে তাঁদের অনুপস্থিতির কারণ জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নোটিশ দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
উল্লেখ্য, এ বছর পীরগঞ্জ উপজেলায় মোট ১২২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com