
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে শ্রীশ্রী শ্মশান কালী পূজা রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়। শ্রীশ্রী শ্মশান কালী পূজায় কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ রাতে, গীতা পাঠ করেন শ্রী শ্রী হিমাদ্রি গোস্বামী মোহর, প্রতিমা স্হাপন রাত-১০ টায়, কীর্তন পালা রাত-১১ টায়, পরিবেশনায় স্হানীয় কীর্তনীয়া, পূজারম্ভ-১২-০১ মিনিট, পুস্পাঞ্জলী প্রদান ভোর-৪ ঘটিকায়, প্রসাদ বিতরণ ভোর-৫ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এসময় পূজা পরিদর্শন করেন ছাতক পৌরসভার আগামী সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, তরুন সমাজসেবী মুক্তিযোদ্ধা সন্তান মাহবুব মিয়া, উপজেলা যুবদল নেতা আব্দুল মোনেম মামনুন, জেলা ছাত্রদল নেতা আব্দুল বাকী মুহিত সহ বিভিন্ন প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ প্রমুখ। এসময় শ্রীশ্রী কালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলাশ ঘোষ জানান প্রতিবারের মতোই এবারেও মায়ের পূজা পালন করছি আগামীতে আরও ব্যাপকহারে করবো সবার দেশি-বিদেশী সবার সহযোগিতা নিয়ে। এছাড়া কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটিকে আমরা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আলোকময় দীপাবলি উৎসব অশুভশক্তি বিনাশকারী-অর্চনা-প্রার্থনা, গীতাপাঠ, কীর্তনের মধ্যে দিয়ে সনাতন ধর্মালম্বীদের এ শ্যামা পূজা উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ভক্তবৃন্দ সহ দীপাবলিতে অনেক হিন্দু ধর্মাবলম্বী এ শ্যামা পূজায় অংশগ্রহণ করে। এবারের শ্মশান ঘাটে আধুনিকায়ন করা হয়েছে। শ্মশান ঘাটে সিসি ক্যামেরাদ্বারা পর্যবেক্ষণ ও আধুনিক বাথরুম ও পাকরুমসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান। স্হানীয় সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমেদ মিলন আমাদের কে তার সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দিয়েছেন এবং শ্মশান ঘাটের সুন্দর্যের জন্য দেশি-বিদেশীরা মায়ের নামে আর্থিক সহযোগিতা করেছেন বলে জানান কালী পূজা উদযাপন পরিষদের ও শ্মশান ঘাট পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি বিজয় পোদ্দার।
Leave a Reply