
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হাবিব তাফাদারের পক্ষ থেকে একটি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কয়েক বস্তা সিমেন্ট প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বড়লেখা উপজেলার ওই পরিবারের হাতে সিমেন্টগুলো হস্তান্তর করা হয়। পরিবারের বসতঘরের নির্মাণকাজে সহায়তা করার উদ্দেশ্যে এ সিমেন্ট প্রদান করা হয়েছে।
প্রবাসে থেকেও নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
Leave a Reply