
মোহাম্মদ মাসুদ
বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুমা বেগম রোজি কবির দলের দুঃসময়ে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এই নেত্রী বিএনপির জন্মলগ্ন থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন। সংসদ সদস্য থাকাকালে তিনি এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন। বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণের জন্য নিবেদিত একজন নেত্রী। স্বৈরাচার ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং ওয়ান ইলেভেনের ক্রান্তিকালে তাঁর অসামান্য অবদান দল ও দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর ত্যাগ ও আদর্শ দলের নেতাকর্মীরা আজীবন মনে রাখবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবিরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দক্ষিণ হালিশহরের সিমেন্স হোস্টেল সংলগ্ন আবদুল মাবুদ সওদাগর জামে মসজিদে
ইপিজেড থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিনি তাঁর বক্তব্যে বেগম রোজী কবিরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তার কর্মময় রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে আত্মার মাগফেরাত কামনা করেন এবং আন্দোলন সংগ্রামে মরহুমার অবদান তুলে ধরেন।
তিনি বলেন, রাজনীতিতে তার বলিষ্ঠ ভূমিকা দলীয় নেতাকর্মীদের সবসময় অনুপ্রেরণা জোগাবে। দেশ ও দলের স্বার্থে নিষ্ঠাসহকারে দায়িত্ব পালনে তার কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। তার কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ। কর্মীবান্ধব রাজনীতিবিদ হওয়ার কারণেই তিনি জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সমাজকল্যাণমূলক কাজকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন।
দোয়া মাহফিলে বেগম রোজী কবিরের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তাছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যু বরণকারী নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার পর ডা. শাহাদাত হোসেন মসজিদ সংলগ্ন কবরস্থানে বেগম রোজি কবিরের কবর জিয়ারত করেন এবং সেখানে ফুলেল শ্রদ্ধা জানান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে এতিম খানায় খাদ্য বিতরণ করা হয়। এছাড়া ইপিজেড থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সহ সভাপতি মো. শরিফ, আবদুল মান্নান, ইপিজেড থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খান, বিএনপি নেতা মো. আইযুব, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউছুপ সুমন, থানা ছাত্রদলের আহবায়ক মো. শাহেদ, সদস্য সচিব আকিব জাবেদ, থানা যুবদলের সহ সভাপতি দিদারুল আলম, মো. ফোরকান প্রমুখ।
Leave a Reply