1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ টাইম ভিউ

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে মহান বিজয় দিবস উপলক্ষে মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে গড়াবেড় ও দুগাছিয়ার যুবসমাজ। মাদককে না বলার আহ্বান, অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও টি-শার্ট।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্থানীয় তরুণ প্রজন্মসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘মাদককে না বলি, নিজে সুস্থ থাকি, পরিবারকে ভালো রাখি’—এ স্লোগানকে সামনে রেখে এ আয়োজনের প্রস্তুতি চলছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ম্যারাথন দৌড় শুরু হবে দুগাছিয়া ইটের মাথা থেকে। এরপর গড়াবেড়-দুগাছিয়া মোড়, পাঁচপাই বাজার, পূর্ব গফরগাঁও সরকারি স্কুলের সামনে, গড়াবেড় মাদ্রাসা মোড় ও এশিয়ান হাইওয়ে হয়ে পড়শীপাড়া বাজারে গিয়ে প্রতিযোগিতাটি শেষ হবে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবেন ২২ ইঞ্চি এলইডি মনিটর। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকছে আকর্ষণীয় মোবাইল ফোন। এ ছাড়া ম্যারাথন সম্পন্নকারী প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে দেওয়া হবে নির্ধারিত টি-শার্ট।
গড়াবেড়, দুগাছিয়া ও আশপাশের এলাকার যেকোনো বয়সের ও পেশার মানুষ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ২৮ নভেম্বরের মধ্যে ১০০ টাকা নিবন্ধন ফি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের সময় নিজের টি-শার্টের সাইজও জানাতে হবে।
অংশগ্রহণে আগ্রহীদের আয়োজকদের ফেসবুক ইনবক্সে যোগাযোগ অথবা সরাসরি হাসানুজ্জামান নয়ন (০১৮৫১৮২২৬০৫), অপু কাকা (০১৭১০৪৪৭২২৫), আলমগীর কাকা (০১৭১৫২৯৫৪৪৮) ও ইলিয়াস মিয়ার (০১৭৭০৫৮২৬৩৪) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
আয়োজকরা জানান, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলা ও শরীরচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজনে: গড়াবেড় ও দুগাছিয়ার যুবসমাজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com