1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার: এস এম মাসুদ

“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই অঙ্গীকারকে সামনে রেখে এবং মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের মধ্য দিয়ে গাজীপুরের কাপাসিয়ায় এক বর্ণাঢ্য মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হকের সার্বিক ব্যবস্থাপনায় শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফকির মজনু শাহ সেতু সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমদ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জাকারিয়া এবং কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন প্রমুখ। সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। কাপাসিয়ার মাটিতে কোনো মাদক কারবারি বা সেবনকারীর ঠাঁই হবে না; এদের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রতিটি পরিবারকে নিজ নিজ সন্তানদের প্রতি সচেতন হওয়ার এবং মাদকমুক্ত একটি আদর্শ কাপাসিয়া গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রা ও সমাবেশে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ছাত্র-জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com