1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ  ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষামন্ত্রী-গাজীপুর সংবাদ  বাবার শেষ ইচ্ছা পূরণে চাচার পাশে ভাতিজা, চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন কিনতে দিলেন অর্থ- গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৪ জন আটক, আদালতে সোপর্দ-গাজীপুর সংবাদ  আর্থিক সামর্থ্য ছিল না হুইলচেয়ার কেনার,ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও-গাজীপুর সংবাদ  তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর হেতালিয়াবাঁধ ঘাট বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আজ ২০ নভেম্বর মাগরিব বাদ তার নির্বাচনী কার্যালয় থেকে প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি পদপ্রার্থী মোঃ জিয়াউর হাকিম (বাবু আকন) তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ছাতা মার্কা প্রতীকে নির্বাচিত হলে সমিতিকে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

ঘোষিত নির্বাচনী ইশতেহারে সমিতির আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, নিয়মিত আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সদস্যদের মতামত ও অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইশতেহারে সমিতির তহবিলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে ঝুঁকিমুক্ত ও লাভজনক খাতে অর্থ বিনিয়োগের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বছর শেষে অর্জিত মুনাফা স্বচ্ছ প্রক্রিয়ায় সদস্যদের মধ্যে ন্যায্যভাবে বণ্টন এবং সদস্যদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসার বিষয় বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রকৃত ও সক্রিয় সদস্যদের জন্য সহজ শর্তে দ্রুত ঋণপ্রাপ্তির ব্যবস্থা, ব্যবসা সম্প্রসারণ, কৃষি উৎপাদন ও আত্মকর্মসংস্থানে ঋণ সহায়তা এবং সদস্যদের আয় অনুযায়ী নমনীয় কিস্তি পদ্ধতি চালুর পরিকল্পনাও রয়েছে তাঁর ইশতেহারে।

সমিতির আধুনিকায়নে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্যে সদস্যদের সঞ্চয়,ঋণ ও কিস্তির হিসাব ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, এসএমএসের মাধ্যমে কিস্তি ও লভ্যাংশের তথ্য জানানো এবং সভা ও জরুরি নোটিশ যথাসময়ে সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ ছাড়া সদস্যদের দক্ষতা ও ব্যবসায়িক উন্নয়নে প্রশিক্ষণ ও পরামর্শমূলক কর্মশালা আয়োজন, জরুরি কল্যাণ তহবিল গঠন এবং নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

সমিতির জমি বিক্রির বিষয়ে ইশতেহারে বিশেষ গুরুত্বারোপ করেছেন সভাপতি পদপ্রার্থী। অতীতে জমি বিক্রিকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সমিতির অর্থ আত্মসাতের অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে জমি বিক্রির ক্ষেত্রে ৩ থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি মূল্যায়ন কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে সভাপতি বা সাধারণ সম্পাদক কেউ থাকবেন না। কমিটির মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পর জমি হস্তান্তর বা বিক্রির কার্যক্রম সম্পন্ন করা হবে। পাশাপাশি জমি বিক্রিসহ সব ধরনের আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইশতেহারের শেষাংশে মোঃ জিয়াউর হাকিম (বাবু আকন) উল্লেখ করেন, ১৯৯৪ সালে তাঁর প্রতিষ্ঠিত এ সমিতিকে তিনি নিজের সন্তানের মতো মনে করেন। সমিতির সুনাম, ঐতিহ্য ও সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে তিনি সদস্যদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখে হেতালিয়াবাঁধ ঘাট বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সভাপতি পদে ছাতা মার্কা প্রতীকে ভোট চেয়েছেন মোঃ জিয়াউর হাকিম (বাবু আকন)। তাঁর নির্বাচনী ইশতেহারে সমিতির স্বচ্ছতা, আর্থিক নিরাপত্তা,সদস্যদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এছাড়াও নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত,সমিতির সদস্য ও
জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদি হাসান শামিম চৌধুরী বলেন এই সমিতির প্রতিষ্ঠাতা
চার সদস্যদের মধ্যে জিয়ায়ুর হাকিম বাবু একজন ভালো মনের মানুষ তাই সকল ভোটারদের কাছ অনুরোধ করে
তার ছাতা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে বিজয়ী করার আহবান জানান।

এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য দেন
সমিতির সাবেক সভাপতি নুরু
মোল্লা,সাবেক সভাপতি নুরুল আমিন লিটন গাজি,সমিতির সাধারণ সম্পাদক মামুন মৃধা,ফারুক তালুকদার,স্বপন আকনসহ সবাই ছাতা মার্কায়
ভোট চেয়ে সকল ভোটারদের কাছে অনুরোধ করেন এবং তাকে বিজয়ী করে সমিতির সার্বিক উন্নয়ন করার সুযোগ চেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com