1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ 

বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ টাইম ভিউ

সেলিম মাহবুব, সিলেট ঘুরেঃ

পুরোনো গাড়িটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়ার ক্ষুদ্র ব্যবসায়ী মো. সেলিম মিয়া। পরিবারের একমাত্র উপার্জনের পথ বন্ধ হওয়ার উপক্রম হলে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন স্কুলজীবনের বন্ধুরা।

এসএসসি ১৯৯৪ ব্যাচের সহপাঠীদের সম্মিলিত উদ্যোগে সেলিমকে তৈরি করে দেওয়া হয়েছে ঝালমুড়ি বিক্রির একটি নতুন গাড়ি।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বন্ধুদের উপস্থিতিতে নবনির্মিত গাড়িটি সেলিমের হাতে তুলে দেওয়া হয়।

জানা যায়, কুলাউড়া ভূমি অফিস এলাকায় বসবাসকারী সেলিম মিয়ার সংসারে বৃদ্ধ মা, স্ত্রী ও একটি ছোট ছেলে রয়েছে। সংসারের হাল ধরতে বছরখানেক আগে ঝালমুড়ি বিক্রির ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁর পুরোনো গাড়িটি ভেঙে গেলে সেটি এক জায়গায় দাঁড় করিয়ে কোনোমতে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি স্থানীয় একটি প্লাজার সামনে সেলিমের দোকানে ঝালমুড়ি খেতে যান তাঁর স্কুলজীবনের সহপাঠী নুরুল ইসলাম খান বাবলা আলাপচারিতার একপর্যায়ে বাবলা জানতে পারেন, সেলিম তাঁরই ১৯৯৪ ব্যাচের বন্ধু। বন্ধুর এমন অসহায়ত্ব ও সংগ্রামের কথা শুনে ব্যথিত হন বাবলা। এরপর তিনি দেশে ও প্রবাসে থাকা এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সবার সম্মিলিত আর্থিক সহযোগিতায় প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে সেলিমের জন্য একটি নতুন ও টেকসই ঝালমুড়ির গাড়ি তৈরি করে দেওয়া হয়।

নতুন গাড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত সেলিম মিয়া বলেন, ‘ব্যবসা শুরুর এক বছরও হয়নি, এর মধ্যেই গাড়িটি ভেঙে যাওয়ায় খুব দুশ্চিন্তায় পড়েছিলাম। নতুন এই গাড়িটি পেয়ে আমার অনেক বড় উপকার হলো। বন্ধুদের এই আন্তরিকতা ও ভালোবাসার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতা জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি।’

উদ্যোক্তা নুরুল ইসলাম খান বাবলা দেশে ও প্রবাসে অবস্থানরত যেসব বন্ধু সেলিমের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বন্ধুর বিপদের সময়ে সবাই মিলে পাশে দাঁড়াতে পেরে তাঁরা আনন্দিত।

গাড়ি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মিশকাত মজিদ রুহিন, তাফহীম আহমদ শিমুল, সাকেল আহমেদ, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, সঞ্জয় দেবনাথসহ অন্য বন্ধুরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com