1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ 

ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক জাংলং।

বিয়ের পর নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন তিনি। ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের তরুণী কুশবু বেগমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় চীনের নাগরিক জাংলংয়ের। ধীরে ধীরে তাঁদের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন।

এরই ধারাবাহিকতায় গত রোববার (২২ নভেম্বর) ঢাকায় এফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দুই দিন পর আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্ত্রী কুশবু বেগমকে সঙ্গে নিয়ে ধর্মপাশার বৌলাম গ্রামে শ্বশুরবাড়িতে আসেন জাংলং।

কুশবু বেগম বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তাঁর স্বামী জাংলং চীনের আনহুই প্রদেশের বাসিন্দা। তিনি ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চীন ও বাংলাদেশের দুই নাগরিকের এই বৈবাহিক সম্পর্কের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু করে দুই দেশের নাগরিকের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি অনেকের আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে চীনের এক নাগরিকের বিয়ে হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা ও চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com