1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়ে ভূমিমন্ত্রীকে সংসদ সদস্য মিলনের চিঠি-গাজীপুর সংবাদ  ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের রামিসা তাবাসসুম-গাজীপুর সংবাদ  মুন্সীগঞ্জ মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১-গাজীপুর সংবাদ  প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও-গাজীপুর সংবাদ  খামারিদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এমপি সালাহউদ্দিন আইয়ুবীর-গাজীপুর সংবাদ  গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু-গাজীপুর সংবাদ  শ্রীপুরে বন রক্ষার দায়িত্বে থাকা বিট অফিসের বিরুদ্ধেই বনভূমি দখল ও অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে প্রবাসীর বাড়ির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইউএনও মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  ছাতকে মোবাইল কোর্টের অভিযানে ঢাকা রয়েল বেকারীতে ৩০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ 

ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়ে ভূমিমন্ত্রীকে সংসদ সদস্য মিলনের চিঠি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতক পৌরসভায় একটি পৃথক পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। এ বিষয়ে তিনি ভূমিমন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন জানিয়েছেন।

আবেদনে সংসদ সদস্য উল্লেখ করেন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ছাতক পৌরসভার জনসংখ্যা প্রায় ৫০ হাজার। ঐতিহ্যবাহী এ পৌরসভা ব্যবসা-বাণিজ্যের জন্য বিশেষভাবে পরিচিত।

এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, আকিজ প্লাস্টিক কারখানা, নিটল-নিলয় ও বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এত গুরুত্বপূর্ণ ও জনবহুল পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে কোনো পৌর ভূমি অফিস নেই।

ফলে ভূমিসংক্রান্ত কাজে পৌরবাসীকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

আবেদনে ছাতক পৌরবাসীর ভূমিসংক্রান্ত সেবা সহজ ও নাগালের মধ্যে আনতে পৌরসভায় পৃথক পৌর ভূমি অফিস স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ভূমিমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপিত হলে স্থানীয় বাসিন্দাদের ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com