
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের কৃতি সন্তান ডা. জাহিদ মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন।
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এ নিয়োগের খবর ছড়িয়ে পড়লে ছাতকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয়।
দীর্ঘদিনের অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছেন ডা. জাহিদ মিয়া।
ছাতকের সন্তান হিসেবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে দায়িত্ব পাওয়ায় স্থানীয়রা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়দের মতে, তাঁর এ অর্জন ছাতকের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আগামী দিনে আরও অনেক তরুণ-তরুণী শিক্ষা ও কর্মজীবনে সফলতার স্বপ্ন দেখতে উৎসাহিত হবেন।
ডা. জাহিদ মিয়ার এ সাফল্যে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁর কর্মজীবনের সফলতা এবং মানবসেবায় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তাঁরা। জাহিদ মিয়া কালারুকা গ্রামের হাজী সামছু মিয়ার পুত্র।
Leave a Reply