1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ 

নাটোরে যৌতুকের দাবিতে অন্তঃসত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৯০ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোর সদরে যৌতুকের দাবিতে অন্তঃসত্বা স্ত্রী হাসনা হেনা (২২)কে মারপিট করে হত্যার দায়ে শরিফুল ইসলাম (২৬) নামের এক যুবককে মৃত্যুদন্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এঘটনায় আরো তিনজনকে খালাস দেন আদালত। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

কারাদন্ড প্রাপ্ত শরিফুল ইসলাম সদর উপজেলার দিঘাপতিয়া করোটা এলাকার সামসুল হকের ছেলে।

স্পেশাল কোর্টের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান ও মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ নভেম্বর নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া করোটা এলাকার সামসুলের ছেলে শরিফুলের সাথে পাশের এলাকার গোয়ালডাঙ্গা গ্রামের  জয়নাল ও মর্জিনা দম্পতির মেয়ে হাসনা হেনার ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়। তারপর থেকেই যৌতুকের জন্য হাসনাকে শারীরিক ভাবে নির্যাতন করে শারিফুল ও তার পরিবারের লোকজন। নির্যাতন করার কারনে ২০১৫ সালের ৫ ডিসেম্বর তাদেও বিবাহ বিচ্ছেদ হয়। যৌতুকের জন্য নির্যাতন করনো অঙ্গিকার করলে তাদের আবার ২০১৬ সালের ১৮ জানুয়ারী বিবাহ হয়। তাদের সংসার করাকালে হাসনা ৭ মাসের অন্তঃসত্বা হয়। শরিফুলও তার পরিবারের লোকজন পুনরায় যৌতুকের দাবিতে ২০১৭ সালের ৩১ আগস্ট রাতে নির্যাতন শুরু করে।  পরে হাসনাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়ে যায় পরিবারের লোকজন। পরের দিন সকালে লোক মারফত শুনে মেয়ের বাড়িতে গিয়ে শয়ন ঘরের বারান্দায় মরদেহ পড়ে থাকতে দেখে হাসনার মা মর্জিনা বেগম। এঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা রুজু করতে অস্বীকার করলে হাসনার মা মর্জিনা বেগম আদালতে স্বশরীরে হাজির হয়ে শরিফুলসহ আরো দুইজনের নাম উল্লেখ করে  মামলা দাখিল করেন।

মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। অপর তিন আসামি দোষী সাব্যস্ত না হওয়ায় খালাস দেন আদালত। মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com