1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

ছাতকের পল্লীতে দু’গ্রামবাসীর সংঘর্ষ আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৪৬২ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে সরকারী রাস্তা সংস্কার নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত অন্তত ১৫ জনকে ভর্ত্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল রোববার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা ও ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কালারুকা ও ছাতক সদর ইউনিয়নের সংযোগকারী সরকারী কাজিহাটা-নোয়াগাঁও সড়ক। সম্প্রতি অতিবৃষ্টি ও বন্যার কারনে সড়কটির বিভিন্ন স্থান ভেঙ্গে যাওয়ায় যান চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। এ দুর্ভোগ লাঘব করতে কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসী তাদের নিজ অর্থায়নে সড়কটির সংস্কার কাজ করার উদ্যোগ গ্রহন করেন। রোববার সকালে কাজিহাটা-নোয়াগাঁও গ্রামের অদুদ মিয়া, আবুল মিয়া, আলিম মিয়া ও সাদক আলী সড়কের সংস্কার কাজ শুরু করলে কালারুকা গ্রামের সুহেল মিয়াসহ লোকজন এতে বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটা-কাটি ও উত্তপ্ত বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের পক্ষ নিয়ে দু’ গ্রামের মানুষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা বাপী সংঘর্ষে উভয় গ্রামের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর আহত সাদিক মিয়া, মনোয়ার হোসেন, অদুদ মিয়া, খছরু মিয়া, কবির মিযা, ইজ্জাদ আলী, অখিল দাস, সাহেদ মিয়া, সাদিকুর রহমান সহ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়। আকিল মিয়া, সহিল উদ্দিন, আলতাব আলী, সুয়েব আহমদ, ইব্রাহিম আলী, রুহেল মিয়া, রিপন মিয়া, মুজিবুর রহমান, সাগর, ইসরাইল, কালা মিয়া, সুহেল আহমদ, হাবিবুর রহমান, তারেক আহমদ, আব্দুস শহিদ, আকিকুর রহমান, আজিজুর রহমান, সানুর আলী, আমিনুর রহমান, ময়না মিয়া, আব্দুল হক, ছালিক মিয়া, কফিল উদ্দিন, জালাল উদ্দিন, মাহমুদ আলী, আব্দুল্লাহ, নানু মিয়া, আলী আহমদ, দিলোয়ার হোসেন, সিরাজ উদ্দিন, শাহাদাত, মিছবাহ, সেলিম আহমদ, জইন উদ্দিন, মুহিবুর রহমান, রাজীব আহমদ, রমিজ আলী, আলিম মিয়া, আয়াজ আলী, জুবায়ের, ফজর আলী, মাছুম আহমদ, আবুল হোসেন সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মাইনুল জাকির জানান, বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রনে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com