1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

জুড়ীতে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় আহত ফরহাদ কবির-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৩৩৩ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে দাবিকৃত চাঁদা না দেয়ায় ফরহাদ কবির আহমেদ নামের এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের লিলু মিয়ার দুই পুত্র ইমরান নাজির প্রকাশ সিজিল ও নাঈম আহমদ।‌ বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন রাত সাড়ে আটটায় ফুলতলা বাজারে ফরহাদ কবিরের বাড়িতে চাঁদা চাইতে গেলে এ ঘটনা ঘটে। ‌ এই ঘটনায় ফরহাদ কবির নিজে বাদী হয়ে জুড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।‌

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সিজিল ও নাঈম অভিযোগকারী ফরহাদ কবিরের পাশাপাশি গ্রামের বাসিন্দা। সিজিল সব সময় তাঁর কাছে চাঁদা দাবি করতো এবং তিনি মাঝেমধ্যে তাকে কিছু টাকা দিতেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সিজিল তার ভাইকে নিয়ে পুনরায় টাকা চাইতে ফরহাদ কবিরের বাড়িতে আসলে তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে দুই ভাই ফরহাদ কবিরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি গালিগালাজ করতে নিষেধ করলে তারা উত্তেজিত হয়ে পড়ে।‌ এক পর্যায়ে সিজিল তার হাতে থাকা দা দিয়ে ফরহাদ কবিরের মাথায় কোপ দিলে তিনি জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।‌ এ সময় সিজিলের ভাই নাঈম তার হাতে থাকা লোহার রড দিয়ে ফরহাদ কবিরকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে । এতে তার শরীরের বিভিন্ন স্থান ফুলে যায় এবং জখম হয়।

অভিযোগে ফরহাদ কবির উল্লেখ করেন, সিজিল ও নাঈমের দা ও‌ রডের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এ সময় তারা এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ফরহাদ কবির ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।‌ পরে তিনি আত্মীয়স্বজনদের সহায়তায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন। সেখানে তার মাথায় ১৮ টি সেলাই লাগে বলে তিনি তাঁর অভিযোগে উল্লেখ করেন।
উল্লেখ্য, ফরহাদ কবির ফুলতলা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম সোনা মিয়ার পুত্র।‌

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com