1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
Wat maakt een casino betrouwbaar en veilig? চট্টগ্রামে বিশ্বের বড় জুলুস! ৫৫তম ঐতিহাসিক অর্ধ কোটি জনতার জশনে জুলুস-গাজীপুর সংবাদ  নরসিংদী রায়পুরা,মরজালে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস-গাজীপুর সংবাদ  পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ 

গলাচিপায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা চালু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

নির্মাণের এক বছর পর চালু হলো গলাচিপা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা কার্যক্রম। সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে ফিতা কেটে হাসপাতালটির সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল ও পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডা. আ ফ  ম আরাফাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ডা: মো: সামসুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ইলিয়াস খান রানা, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্হ্য – পরিবার পরিকল্পনা) ডা: মো: আতিকুর রহমান, মেডিকেল অফিসার ডা. মো: নূরউদ্দিন, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী  আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী,  সাংবাদিক ও স্থানীয় সেবা প্রত্যাশীরা। এদিন সেবা কার্যক্রম চালু হলে স্থানীয় মা ও শিশু সহ একাধিক সেবা প্রত্যাশি চিকিৎসা নিতে আসে হাসপাতালে।

জানা গেছে, প্রসূতি মা ও নবজাতক শিশুদের চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ৫২ শতক জমির ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে ১০ শয্যা বিশিষ্ট এ দ্বিতল ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিন উদ্বোধনের অপেক্ষায় থাকা হাসপাতালটি চালু না হওয়ায় সেবা বঞ্চিত ছিলো স্থানীয় বাসিন্দারা।

সেবা কার্যক্রম চালু হওয়ায় এখন থেকে এলাকার মা ও শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসাসেবা নিতে হবে না। বাড়ির কাছে বসেই চিকিৎসা নিতে পারবেন তারা। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অন্য সব সরকারি হাসপাতালের ন্যায় সকল সুযোগ সুবিধা পাবেন রোগীরা। এ হাসপাতালে প্রান্তিক জনগোষ্ঠীর গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে ঔষুধ ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে। ছুটিরদিন ব্যাতিত বহির্বিভাগে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত চলবে চিকিৎসা সেবা কার্যক্রম। এ হাসপাতালের মাধ্যমে প্রায় লক্ষাধিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

নবনির্মিত হাসপাতাল ঘুরে দেখা যায় পরিবেশ খুব সুন্দর ও পরিপাটি। উদ্বোধন না হলেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর হাসপাতালটিতে সেবা কার্যক্রম চালু করেছে। উদ্বোধন হলে হাসপাতালের মাধ্যমে প্রায় লক্ষাধিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com