1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ 

রায়পুরের উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করুন। -নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে সাংসদ নয়ন।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ টাইম ভিউ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর- ২ (রায়পুর) আসনে নৌকা মার্কাকে বিজয়ী করতে দলীয় নেতা – কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন নৌকার প্রার্থী এডভোকেট নুরউদ্দীন চৌধুরী নয়ন এমপি।

নৌকা মার্কা বিজয় করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের উপস্থিতি বাড়াতে রায়পুর পৌরসভার , ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন আ’লীগ সভাপতি সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ কৃষকলীগসহ প্রত্যেক ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি- সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের আ’লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, এসেনসিয়াল ড্রাগের এমডি ডা.এহসানুল কবীর জগলু , বিশিষ্ট শিল্পপতি মোঃ আলী খোকন, জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ইসমাইল খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, পৌর আওলীগের সভাপতি কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ , উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, লক্ষ্মীপুর বার এর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্সী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন প্রমুখ। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ
। মতবিনিময় সভা সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এ বি এম মারুফ বিন জাকারিয়া।

বক্তারা বলেন- আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে প্রয়োজন সম্মিলিত ঐক্যের। ওয়ার্ড ভিত্তিক আমাদের ভোটার সমর্থকদের একত্রিত করে সাধারণ ভোটারদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের চলমান উন্নয়ন ও শান্তির বাণী পৌঁছাতে হবে।

প্রতিটি পাড়া-মহল্লায় শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আপনার এলাকার সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করবেন এবং তাদের নিরাপত্তার সাথে ভোটদানের ব্যবস্থা করবেন।

সভায় সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, বিগত দিনে রায়পুর-লক্ষ্মীপুরের উন্নয়নে কাজ করেছি, এই এলাকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, মাদ্রাসার উন্নয়নে ব্যাপক কাজ করেছি। সুপেয় পানির জন্য ৪০০ ডিপ টিউবওয়েল স্থাপনে নিজ খরচে সরকারী ফি জমা দিয়েছি। আগামীতেও নির্বাচিত হলে, এই এলাকার অসম্পুর্ন কাজগুলো সম্পুর্ন করবো ইনশাআল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com