1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ 

গফরগাঁওয়ে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা আটক ২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৯১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় হারুন অর রশিদ (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের (কাওরাইদ) গয়েশপুর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রুবেল মিয়া (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। রুবেলকে এরই মধ্যে আহত অবস্হায় আটকও করেছে পুলিশ।

ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী রুবেলকে গণপিটুনি দিয়ে তাঁর বাড়িতে আগুন দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পাগলা থানা-পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। নিহত হারুন অর রশিদ গয়েশপুর বাজারেই বসবাস করেন। সেখানেই তিনি ফিরোজা হোমিও হল নামে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে হোমিও চিকিৎসা দিয়ে আসছিলেন। রুবেল একই ইউনিয়নের নেওকা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, হারুন অর রশিদ নিজের দোকানের পাশে চা খাচ্ছিলেন। এ সময় রুবেল রামদা নিয়ে সামনে হারুন অর রশিদকে ধাওয়া করে বাজারের পাশেই এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় ভয়ে কেউ তাকপ বাঁচাতে এগিয়ে যায়নি। স্থানীয় বাসিন্দা ও ঐ বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘শুনেছি ছেলেটি মাদকাসক্ত। তাঁরা উভয়েই প্রতিবেশী এবং তাদের মধ্যে জানা মতে কোনো বিরোধ ছিল না।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢালী বলেন, ‘প্রকাশ্যে খুনের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেয় । উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত হয়েছেন রুবেল ও তাঁর মা বিউটি আক্তার। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার বলেন, রুবেল ও তাঁর মা বিউটি আক্তারকে আহত অবস্হায় আটক করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রুবেলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com