1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গলাচিপায় মোটরসাইকেল স্যর্টান্ড এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলাম-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় ২৫ মার্চ গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা-গাজীপুর সংবাদ  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান-গাজীপুর সংবাদ  ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান-গাজীপুর সংবাদ  দুর্যোগ সচেতনতার বার্তায় ইপসার ব্যতিক্রমী পুতুলনাট্য :নগরী ও বাঁশখালীতে জনসচেতনতায়-গাজীপুর সংবাদ  শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ সহযোগী আগ্নেয়াস্ত্র গুলিসহ আটক :সিএমপি-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের হরিপুরে কুলিক নদীতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

কাপাসিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইমানউল্লাহ শেখ ( ইমু)-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দোরগোড়ায় উপজেলা পরিষদ নির্বাচন। স্থানীয় সরকারের এই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চা স্টল থেকে শুরু করে রাজনীতির অন্দর মহলে চলছে জোর আলোচনা। সম্ভাব্য প্রার্থীরাও নিজেদের প্রতি জনসমর্থন ও দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষনে ব্যানার, ফেস্টুন, পোষ্টার লাগানোর পাশাপাশি বিভিন্নভাবে তৃণমুলের নেতাকর্মীদের সঙ্গে চলছে তুমুল প্রচার-প্রচারণা ।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষনা করে জনসমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন ইমানউল্লাহ শেখ ইমু। ইমানউল্লাহ শেখ ইমু উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক । তিনি পারিবারিকভাবে জনসেবা ও অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। পূর্বেই উপজেলাবাসির সেবা করার প্রতিশ্রুতি নিয়ে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন তিনি।

উপজেলা আওয়ামীলীগ ও উপজেলাটির জনপ্রতিনিধিদের বৃহৎ অংশের সমর্থন লাভের পাশাপাশি বিপুল জনসমর্থন রয়েছে বলে দাবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইমানউল্লাহ শেখ ইমু’র।

জানা যায়, ছাত্রজীবন থেকে জনস্বার্থে অসহায় মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করেন ইমানউল্লাহ শেখ ইমু।

উপজেলা পরিষদ নির্বাচনে আসন থেকে প্রার্থী হওয়া প্রসঙ্গে ইমানউল্লাহ শেখ বলেন, ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি ও পারিবারিকভাবে জনসেবার শিক্ষা পেয়েছি। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে দীর্ঘদিন সক্রিয় থাকায় উপজেলা জুড়ে নানাভাবে কাজ করেছি, আননূর ইসলামিয়া মডেল মাদ্রাসার সভাপতি এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা করে আসছি। দীর্ঘ দিন যাবত মানুষের সেবা দিয়ে জনপ্রিতিনিধি হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা মানবকল্যানে কাজে লাগাতে চাই। সেই লক্ষ্য নিয়েই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া চাই। নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি’র হাতকে শক্তিশালী করতে ও উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com