1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়া অনুষ্ঠিত হয়েছে সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান-গাজীপুর সংবাদ  ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  Zahraniční Casina Pro České Hráče: jak si nárokovat exkluzivní bonusy a výhody পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা-গাজীপুর সংবাদ  Hoe je profiteert van de beste bonussen bij Beste Online Casino Nederland in 2026 رحلتك إلى World Cup odds: نصائح حول الرهانات والعملات المشفرة নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫-গাজীপুর সংবাদ  কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি!-গাজীপুর সংবাদ  লাউড়েরগড়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, শত শত মাহিন্দ্র চলাচলে নাজেহাল সড়ক-গাজীপুর সংবাদ 

জুড়ীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে চিত্রনায়ক ফারুক স্মরণে শোকসভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৫০৪ টাইম ভিউ

মোঃ জাকির হোসে স্টাফ রিপোর্টের

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার উদ্যোগে জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, কিংবদন্তী চিত্রনায়ক ও মাননীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আকবর হোসেন পাঠান ফারুক-এর স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭জুলাই (শুক্রবার) বিকাল ৩.৩০ মিনিটে জুড়ী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জোটের জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম ইমন’র সঞ্চালনায় এবং সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অজয় সেন।
সম্মানীত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ জুড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া, বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৭নং ফুলতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুক আহমদ, জুড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের স্বনামধন্য ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ নাট্যজন ও কবি সম্পাদক মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জুড়ী উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইমরুল ইসলাম, ০৫ নং জায়ফর নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জোটের মৌলবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজীব।
স্বাগত বক্তব্য রাখেন জোটের জুড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জুড়ী উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জোটের জুড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গীতিকার আব্দুল কাদির, সহ-সভাপতি জাহেদ আনোয়ার চৌধূরী, চন্দ্রজিৎ সিনহা, গৌরাঙ্গ দেব নাথ, শাহ আলম, ফারুক আহমদ মতছিন, আওয়ামী যুবলীগ জুড়ী উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ সাজু, জোটের জুড়ী উপজেলা শাখার সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম নয়ন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল মাহমুদ আকুল, নাট্য বিষয়ক সম্পাদক বিভাস রুদ্রপাল, সাংবাদিকতা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ জাকির হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সংগীতশিল্পী সৈয়দ আরিফ হারুণ, কার্যকরী সদস্য আব্দুল আজিজ, সিরাজুল ইসলাম, শ্রীকান্ত দাস প্রমূখ।
সভাশেষে, চিত্রনায়ক ফারুক’র আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও শিরণী বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com