1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে জামায়াতের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  আনন্দ উৎসব মুখর পরিবেশে মহাপ্রভুর আখড়ায় পড়শীর ১২ তম জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী পীর আশ্রব আলী (চুনু) স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ ছাতকের সৈদেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা-গাজীপুর সংবাদ  হত্যাচেষ্টার আসামী গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন-গাজীপুর সংবাদ  Hacksaw Gaming payment methods: Ensuring secure deposits for your casino experience ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ,-গাজীপুর সংবাদ  What to expect at Spin Rio Casino UK: top slots, live games, and rewards Migliori Online Casinò Non AAMS: quale slot scegliere per vincere di più nel 2026

বাউফলে বড় ভাইয়ের অবৈধ পিস্তলের গুলিতে ছোট ভাই নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৫৭ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

বাউফলে বড় ভাইয়ের অবৈধ পিস্তলের গুলিতে ছোট ভাই সাব্বির হোসেন (১৬) নিহত হয়েছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত বড় ভাই মোঃ সজিব হোসেনকে (২১) আজ সোমবার (১১মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে আটক করেছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী রান্না ঘরে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে একটি পিস্তল উদ্ধার করে । তার বাবার নাম বাবুল সরদার।

প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্রে জানা গেছে, রবিবার (১০মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামের বাবুল সরদারের বড় ছেলে বাউফল নবারুন সার্ভে ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের ছাত্র সজিব একটি পুরানো জংয়ে ধরা পিস্তল নিয়ে নাড়াঁচাড়া করতে গিয়ে হঠাৎ ট্রিগারে চাপ পরে একটি গুলি তার প্রতিবন্ধী ছোট ভাই সাব্বিরের কপালের বাম পাশে চোখের উপরে গিয়ে বিদ্ধ হয়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরিবারের লোকজন ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে প্রচার করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, “সাব্বরিকে আহত অবস্থায় জরুরী বিভাগে অনার পর তার কপালের বাম চোখের উপরে একটি ছিদ্র দিয়ে রক্ত বেড় হতে দেখি। তখন রোগীর অবস্থা আশংকাজনক ছিলো। ওই সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।”

নাম প্রকাশ না করার শর্তে নিহত সাব্বিরের এক স্বজন বলেন, “ওই দিন বিকালের দিকে সাব্বিরকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর জরুরী বিভাগের চিকিৎসক গুলিবিদ্ধর বিষয়টি জানতে পেরে তাকে ঢাকা নিউরোসায়েন্স হাসাপাতালে রেফার করেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে রাত ১টার দিকে তিনি মারা যান।”

এ ব্যাপারে সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। ঘটনাটি আমি জেনেছি। খুবই বেদনাদায়ক। আমি চাই প্রকৃত ঘটনা বের হয়ে আসুক। সজিব কোথা থেকে কিভাবে এ অস্ত্র পেলো তাও পুলিশ খতিয়ে দেখবেন বলে আশা করছি।”

এ ব্যাপারে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “পুলিশ সুপারের নির্দেশে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত সাব্বিরের বড় ভাই সজিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে সাংবাদিকদের ব্রিফ করা হবে। নিহত সাব্বিরের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com