1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 
নাটোরে নির্বাচন কমিশনার সানাউল্লাহ ‘ভালো নির্বাচন চেয়েছেন এতোদিন, এখন সহযোগিতা চাই’ মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টরঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবঃ) বলেছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য কিছু অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে।যারা এতোদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, ভালো নির্বাচন চেয়েছেন, আমরা এখন তাদের থেকে সহযোগিতা চাই।আমরা তাদের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা চাই। আজ রোববার(২রা ফেব্রুয়ারি) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারি, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মানুষের মধ্যে ভোট ব্যবস্থার প্রতি যে অনাস্থা কাজ করছিলো পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে নব আশা জাগরিত হয়েছে যে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত পাবো। ভোট ব্যবস্থাপনার সাথে জড়িত প্রত্যেকের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে আমাদের স্ব স্ব ভাবমূর্তি পুনরুদ্ধার করার। নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা সকলেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ।যদি নির্বাচন বিতর্কিত হয় তবে এর সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। অতীতে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের চরম আস্থাহীনতা কাজ করেছে।তাই আমরা বিশ্বাস করতে চাই সামনে যে নির্বাচন হবে তা হবে মডেল নির্বাচন।এখান থেকেই নতুন ভাবে দেশ বিনির্মাণ হবে। মতবিনিময় সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা নির্বাচন নজরুল ইসলামসহ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সাথে জড়িত অনান্য ব্যক্তিবর্গ।
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com