1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে কৃষক কল্যাণ সমিতির উদ্যোগে কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৮৬ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এস. এম. ই কৃষক কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে শনিবার (১৭ জুন) বিকাল ৫ টায় কৃষি অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এস.এম.ই কৃষক কল্যাণ সমিতির সদস্য আ.লীগ নেতা আহম্মেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে বিদায়ী বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম ই কৃষক সদস্য আবুল কালাম, বিদায়ী কৃষি অফিসারের সহধর্মীনী সান্তনা রাণী রায়, উপজেলার এস এম ই কৃষক কল্যাণ সমিতির সভাপতি পয়গাম আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন, প্রেসক্লাব সহ সভাপতি হুমায়ুন কবির।

আরো বক্তব্য রাখেন, এস এম ই কৃষক সদস্য সাংবাদিক ইসমাম হোসেন, বিএডিসি ডিলার আবু বক্কর সিদ্দিক, শিমুল এগ্রো কোম্পানীর প্রতিনিধি রণজিৎ কুমার রায় প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপ সহকারি কৃষি অফিসারবৃন্দ এস.এম.ই কল্যাণ সমিতির বিভিন্ন সদস্য, বিএডিসির ডিলারবৃন্দ, প্রগতিশীল কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী কৃষি অফিসারকে এস. এম. ই কৃষক কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com