1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
DBbet UZ’da 24/7 qo’llab-quvvatlash: xavfsiz o’yin tajribasi রহস্যজনক অন্তর্ধান: কাপাসিয়ায় মিলল স্কুলছাত্রের রক্তমাখা ইউনিফর্ম, নিখোঁজ অন্তর-গাজীপুর সংবাদ  লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগষ্ট-গাজীপুর সংবাদ  তাহিরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ:-গাজীপুর সংবাদ  Your essential guide to the best online betting Canada: Legal insights and favorite sites Claim your bonuses at Online Pokies NZ: tips for making the most of promotions ছাতকে রাধানগর মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত দুই শিক্ষার্থী-কে সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‌্যালি বাস্তবায়নে নেতৃবৃন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়-গাজীপুর সংবাদ  Mostbet’le online oyun oynamanın en güvenilir yolları I vantaggi dei casinò online rispetto a quelli fisici

জামালপুরে স্বামীকে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৮৮ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল:

জামালপুরের সরিষাবাড়ীতে লবণ ও শুকনো মরিচের গুঁড়ো মেশানো গরম পানি ঢেলে ঘুমন্ত স্বামীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আহত রুবেল মিয়াকে (৩৮) মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রুবেল ওই গ্রামের আমজাদ ভুঁইঞা ওরফে আঞ্জুর ছেলে এবং স্থানীয় সিউর সাকসেস কোচিং সেন্টারের পরিচালক।
স্থানীয় সূত্র জানায়, ১৫ বছর আগে রুবেল মিয়ার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ি গ্রামের নূরুল ইসলামের মেয়ে নাসিমা বেগমকে বিয়ে করেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই মধ্যে তাদের দুইটি সন্তান জন্ম হয়। তবে উভয়ের মধ্যে দাম্পত্য কলহ বাড়তেই থাকে। একপর্যায়ে তাদের মধ্যে একবার তালাক হয়। পরে আবার রুবেল-নাসিমা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এদিকে, রুবেল মিয়া দুই মাস আগে আবারও অন্য একটি মেয়েকে বিয়ে করেন। এর জের ধরে কয়েকদিন ধরে স্ত্রী নাসিমার সাথে তার ঝগড়া চলছিল।
মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় রুবেল মিয়ার গায়ে তার স্ত্রী নাসিমা লবন ও শুকনো মরিচের গুঁড়ো মেশানো গরম পানি ঢেলে দেন। এতে তিনি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, ফুটন্ত পানির তাপে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে ৪০-৪৫ ভাগ ঝলসে গেছে। তার অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com