1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নাটোরে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৮৫ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম (৫০) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ঢাকার আমিনবাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, ঢাকাগামী প্রাইভেটকারের সাথে বীপরিত দিক থেকে আসা প্রবাসীদের বহনকারী নওগাঁগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারটি ছিটকে ফিডার রোডে পড়ে ঘটনাস্থলেই আব্দুল করিম নিহত সহ তার গাড়ির ড্রাইভার আহত হয়। অপর মাইক্রোবাসটিও সড়কের পাশে পড়ে যায়। এতে আরও তিনজন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com