1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

নাটোরের সিংড়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী, শ্বাশুড়ী সহ তিনজনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৩৩ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের সিংড়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী, শ্বাশুড়ী সহ তিনজনকে ১০ বছর করে কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। দন্ডপ্রাপ্তরা হল স্বামী সানিউল ইসলাম,শ্বাশুড়ী সাবিনা ইয়াসমীন ও ননদ রিভু খাতুন।

মামলা সুত্রে জানা যায়,২০১১ সালের ৩ অক্টোবর যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ীর বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায় নিহতের স্বামী সহ পরিবারের সদস্যরা। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে নিহতের বাবা সহ আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতার মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত করে নিহত খাদিজা কবরীর স্বামী,শ্বাশুড়ী ও ননদের নামে আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক আজ এই রায় প্রদান করেন। মামলায় জরিমানার অর্থ নিহতের পরিবারের সদস্যরা পাবেন উল্লেখ করা হয়। মামলার রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com