1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন-গাজীপুর সংবাদ  ছাতকের মহদী পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ  ​স্থানীয় প্রভাব ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডিও জমি ভোগের দাবিতে সংবাদ সম্মেলনে।-গাজীপুর সংবাদ  এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন-গাজীপুর সংবাদ  ‎যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন -গাজীপুর সংবাদ 

নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪৭৮ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

বাজার তদারকির স্থান: বাগাতিপাড়া ও লালপুর, নাটোর জরিমানা: ১,৪০,০০০/= (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা

বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, বাগাতিপাড়া ও লালপুর মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১৯ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
সকাল ০৭:০০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার ছোট

চিথলিয়া এলাকায় অবস্থিত মনায়েম গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মনায়েম) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৩০,০০০/=, লালপুর উপজেলার মোহরকয়া বাজার এলাকায় অবস্থিত হাবিবুর গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মো: হাবিবুর রহমান) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০,০০০/=, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত ভূট্ট গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মো: ভূট্ট) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০,০০০/=, লালপুর উপজেলার লালপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স হাসিনা বিস্কুট ফ্যাক্টরীকে (স্বত্বাধিকারী রাশেদ) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ১৫,০০০/=, লালপুর বাজার এলাকায় অবস্থিত বর্ষা আইসক্রিমকে (স্বত্বাধিকারী: মো আনোয়ারুল) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ২৫,০০০/=,

লালপুর উপজেলার অমৃতপাড়া বাজার এলাকায় অবস্থিত নাজমুল সুপার আইসক্রিমকে (স্বত্বাধিকারী: মো: নাজমুল ইসলাম) নকল আইসক্রিম তৈরির অপরাধে ৫০ ধারায় ৩০,০০০/- টাকাসহ সর্বমোট ১,৪০,০০০/= (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। নাটোর জেলার RAB-05 এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com