1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

মাদক ব্যবসার প্রতিবাদ করাই আবু সাঈদ (৩০) কে পায়ে গুলি করে কুপিয়ে হত্যা করেছে চরমাজারদিয়াড় শীর্ষ মাদক ব্যবসায়ী চক্র।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩৩০ টাইম ভিউ

রাজশাহী প্রতিনিধিঃ

আরএমপি দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আবু সাঈদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে চরমাজারদিয়াড় হাড়ুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ চরমাজারদিয়াড় মধ্যপাড়া গ্রামের আমির হোসেন চৌকিদারের ছেলে।ঘটনা সূত্রে জানা গেছে, আরএমপি দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকায় মধ্যপাড়া গ্রামের আমির হোসেন চৌকিদারের ছেলে আবু সাঈদের সাথে দীর্ঘদিন যাবত ওই এলাকার কিছু মাদক ব্যবসায়ীদের সাথে শত্রুতা চলছিলো। মঙ্গলবার রাত ৮ টার দিকে চরমাজারদিয়াড় মধ্যপাড়া গ্রামে সাঈদের বাড়ি থেকে তার বন্ধু মোস্তফাকে মটোরসাইকেলে করে হাড়ুপাড়া গ্রামে তার বন্ধুর বাড়িতে রাখতে যায়।তার বন্ধুকে বাড়িতে রেখে সাঈদ একা তার মটোরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় সাঈদ চরমাজারদদিয়াড় হাড়ুপাড়া ব্রিজের কাছে রাত ৯ টার দিকে পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা চরমাজারদিয়াড় স্কুল পাড়া গ্রামের রাজ্জাক ঘোষের ছেলে শাহিন, কামাল মোল্লার ছেলে কাবিল ও শামসুলের নেতৃত্বে ধারালো অস্ত্র কান্তাই, হাসুয়া নিয়ে মৃত সোবহানের ছেলে সাজেমুলে ও তার ভাই ইব্রাহিম,মহিউদ্দিনের ছেলে এনামুল, চরখানপুরের শাজাহানের ছেলে জামাল, রমজানের ছেলে রাজীব, সাহেবের ছেলে হোসাইনসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন সাঈদের পথ রোধ করে হটাৎ সাঈদের পায়ে গুলি করলে সে বাইক থেকে পড়ে যায়। এসময় তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা।এসময় হামলাকারিরা সাঈদকে মৃত ভেবে ফেলে রেখে ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানিয়রা সাঈদের পরিবারকে ফোন করে বিষয়টি জানালে তার পরিবারের লোকজন ঘটনা স্থলে গিয়ে গুরতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করালে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।নিহত সাঈদের মরদেহ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রামেক হাসপাতালের কর্মরত চিকিৎসক। এ ঘটনায় আরএমপি দামকুড়া থানায় নিহত সাঈদের স্ত্রী মোসাঃ বিথি বেগম (২৯) বাদি হয়ে ১৯-০৭-২০২৩ ইং রাত্রি

৩ ঘটিকার দিকে নিহত সাঈদের হত্যা কারিদের শনাক্তকারী পাঁচ জনের সাক্ষীর সাথে কথা বলে আসামিদের সনাক্ত করে ও নিহত পারিবারিক আলোচনার মাধ্যমে সাইদ হত্যা মামলায় এজাহারে হত্যাকারী ১৩ জন আসামির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্ত্রী ।এ সময় দামকুড়া থানায় আর এম পি সহকারী পুলিশ কমিশনার (পিওএম) সুকুমার মোহন্ত উপস্থিতিতে হত্যা মামলার দায়ের করেন এবং তিনি আসামিদের দ্রুত গ্রেফতারে আরএমপি রাত থেকেই বিভিন্ন অভিযান চলছে বলে জানায়।এ বিষয় দামকুড়া থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার
ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
নিহত সাঈদের স্ত্রী বাদি হয়ে রাতেই মামলা দায়ের করেছে থানায়। আসামীদের দ্রুত গ্রেপ্তারে আমাদের বেশ কয়েকটি পুলিশের টিম অভিযান রাত থেকেই শুরু হয়েছে। আশা করি দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com