1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় বই পড়া কর্মসূচি পুরস্কার বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৮০ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় বই পড়া কর্মসূচি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২০২২ সালের বই পড়া কর্মসূচির বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে ২৪ হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ৫৫০ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কৃত করা হয়। গতকাল শনিবার উপজেলার তরগাঁও ইউনিয়নের লতাপাতা বাজারে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি‌। ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তোলে। বইয়ের ভেতরে ছড়িয়ে আছে জ্ঞান-বিজ্ঞানসহ মানব জীবনের অতীত বর্তমানে নানা ঘটনা। এছাড়াও বই থেকে আমরা জানতে পারি প্রেরণাদায়ক মানুষের জীবনের গল্প। স্বাধীনতা এবং মুক্তির জন্য এই দেশের মানুষের রয়েছে গৌরবময় ইতিহাস। সেই গৌরবময় ইতিহাসের এক অনন্য মানুষ বঙ্গ তাজ তাজউদ্দীন আহমদ। যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনায় এক

গৌরবজ্জ্বল ভূমিকা পালন করেন। বইয়ের মাধ্যমে তার জীবন থেকে প্রেরণা নিয়ে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যারা উন্নত বাংলাদেশ গড়তে ভবিষ্যতে আলোকবর্তিকা হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিমিন হোসেন রিমি বলেন, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। বই যত বেশি পড়বে তত বেশি চিন্তা করার শক্তি অর্জন হবে। আমাদের ভালো মানুষ তৈরি করতে হবে। আর ভালো মানুষ তৈরি করতে পারে বই। মানুষের জন্য প্রেম থাকা লাগবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, পৃথিবীতে অশুভ মানুষের দখল থেকে মুক্ত করার অন্যতম হাতিয়ার হচ্ছে বই। বই মানে আলো। বই পড়লে জ্ঞান অর্জন করা যায়‌। জ্ঞান অর্জন করতে পারলে সমাজ রাষ্ট্রসহ সব জায়গায় আলোকিত মানুষ হওয়া সম্ভব। বই মানুষের জীবনকে সুন্দর করে। বই মানুষকে আলোকিত করে। ফাউন্ডেশনের সংগঠক পারভেজ আহমেদ পাপেলের উপস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোরশেদ খান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম লুৎফুল কবীর প্রমুখ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com