1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখা পুনর্গঠন-গাজীপুর সংবাদ  দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে হেনস্তা করলেন শহীদুল মিয়া-গাজীপুর সংবাদ বড়লেখায় চার পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ-গাজীপুর সংবাদ  সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​-গাজীপুর সংবাদ  পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Beste Online Casinos ohne Verifizierung 2026: Ihr Leitfaden für schnelles Spielen und Discover the latest welcome bonuses at Best Betting Sites UK: maximize your rewards in Discover the latest welcome bonuses at Best Betting Sites UK: maximize your rewards in Fair Go Casino’s top table games: What Australian players need to know

বাগেরহাটে মিথ্যা মামলা ও চোরের নির্যাতন থেকে বাঁচতে মানববন্ধন ও বিক্ষোভ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৮৩ টাইম ভিউ

মোঃ মিরাজুল শেখ,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের উত্তর মল্লিকেরবেড় এলাকায় মিথ্যা মামলা ও চোরের নির্যাতন থেকে বাঁচতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর মল্লিকেরবেড় গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় মহিদুল শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর ছত্তার হাওলাদার, আব্দুর রাজ্জাক খান, শিরিন আক্তার, লাভলি বেগম, নাসির খানসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা, উত্তর মল্লিকেরবেড় গ্রামের চিহ্নিত চোর ইয়সিন আরাফাত ও তার পিতা অলিয়ার রহমান এর মিথ্যা মামলা এবং নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উত্তর মল্লিকেরবেড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর ছত্তার হাওলাদার বলেন, আমাদের গ্রামের চিহ্নিত চোর হচ্ছে ইয়াসিন আরাফাত। এ গ্রামের এমন কোন বাড়ী নেই যে চুরি করে নাই। এই চোরের নির্যাতনে গ্রামবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে। এই ছেলে একাধিকবার চুরি করে গ্রামবাসির ধারে হাতেনাতে ধরা পরেছে। বিষয়টি নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। তারপরও সে ভালো হয়নি। সম্প্রতি কিছুদিন আগে স্থানীয় সরোয়ার হাওলাদারের বাড়ী চুরি করতে গিয়ে সে হাতে নাতে ধরা পরে।

এই বিষয়টিকে কেন্দ্র করে ইয়াসিনের বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ নাসিম খানসহ তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা উত্তর মল্লিকেরবেড়বাসী চোরের নির্যাতনের হাত থেকে রক্ষা তো পাইনি উল্টো মামলা দিয়ে নীরিহ গ্রামবাসীদের হয়রানী করা হচ্ছে। আমরা এর সুষ্ট তদন্ত পূর্বক বিচার দাবী করছি।

স্থানীয় বাসিন্দা ইমারাত হাওলাদার বলেন, আমার দো্কানেও চুরি করেছে ইয়াসিন। এই চোরের কারনে আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। আমার দোকানে চুরি করে ধরা পরলে সে সময় সালিশ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তখন তার বাবা অলিয়ার রহমান জরিমানার ৫ হাজার টাকা পরিশোধ করেন। এখন তার ছেলেকে মারপিট করা হয়েছে বলে উল্টো মামলা দিয়ে গ্রামবাসীদের হয়রানী করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ট তদন্ত করে বিচারের দাবী জানাই।

এ ব্যাপারে ওই মামলার বাদী মোঃ অলিয়ার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন ভুল করিনি। তিনি উল্টো ছেলের উপর নির্যাতনের বিচার দাবী করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com