1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাদ্রীশিবপুর ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ-গাজীপুর সংবাদ  ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টে উখিয়ার হেলালের উজ্জ্বল সাফল্য।-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লায় ফেইসবুক পোস্ট নিয়ে ব্যাপক সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর দোকানপাট লুট, আহত–২০-গাজীপুর সংবাদ  সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ উপায়-গাজীপুর সংবাদ  চট্টগ্রামে চাঞ্চল্যকর পলাতক সন্ত্রাসী অস্ত্রধারী হত্যা মামলার আসামি ‘গলাকাটা বাচা’ গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে নতুন আঙ্গিকে ‘আমীন ফার্মেসী’ শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে প্রধান শিক্ষক আহসান হাবিবের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা-গাজীপুর সংবাদ  ZebraBingo Casino Site: In which Elite Gaming Meets Genuine Gaming Experience VooDoo Dreams Gaming Site Online: Your Gateway to help Top-tier Gaming Entertainment VladCasino Casino: Your Gateway to Top-Tier Gaming Quality

গজারিয়া হত্যা সন্দেহে অটোরিকশাচালকের মরদেহ কবর থেকে উত্তোলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৬৭ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয় দিন পর আব্দুল রাজ্জাক (৪৫) নামের এক অটোরিকশা চালকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রাম সংলগ্ন কাটাখালী যৌথ কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শামীম মিঞার নেতৃত্বে পুলিশের একটি দল দল তার মরদেহ উত্তোলন করে মর্গে পাঠায়।
এ সময় গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিদুল ইসলাম, গজারিয়া থানার সেকন্ডে অফিসার এস আই আবুল কালাম সেখানে উপস্থিত ছিলেন।

গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিদুল ইসলাম জানান, কবর থেকে উত্তোলনের পর সকল প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে মুন্সীগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম মিঞা জানান, নিহত ব্যক্তির মা রেজিয়া বেগম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। আব্দুল রাজ্জাককে হত্যা করা হয়েছে এমন সন্দেহে আদালতের বিজ্ঞ বিচারক নিহতের মরদেহ কবর থেকে উত্তোলন ও ময়নাতদন্তের নির্দেশ দিলে স্থানীয় পুলিশের সহায়তায় কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই উপজেলার হোসেন্দী গ্রামে আব্দুল রাজ্জাককে মারধর করে মুখে কীটনাশক ঢেলে হত্যা করে রাতের আঁধারে কাউকে না জানিয়ে তাকে মাটি চাপা দেওয়ার অভিযোগে আব্দুল রাজ্জাকের স্ত্রী সমেলা বেগম ও তার সন্তান মোহাম্মদ আলীসহ ১২ জনের নাম অন্তর্ভুক্ত করে ২৩ জুলাই গজারিয়া থানায় মামলা দায়ের করেন নিহতের মা রেজিয়া বেগম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com