1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ছাতকের চরমহল্লায় ফেইসবুক পোস্ট নিয়ে ব্যাপক সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর দোকানপাট লুট, আহত–২০-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১৩ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরকালিদাস (কালিয়াচর) গ্রামে ফেইসবুক পোস্টকে কে’ন্দ্র করে পাল্টাপাল্টি বি’রূপ মন্তব্যের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) ভোর সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মন্তব্য-পাল্টা মন্তব্য শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে রাতে গ্রামের বিশিষ্ট মুরব্বি চরমহল্লা ইউনিয়ন বিএনপি নেতা নুরুল হক উভয় পক্ষকে পোস্ট মুছে ফেলার আহ্বান জানান। এসময় লাহিন পোস্টটি মুছে ফেললে ফ্যাসিস্ট আওয়ামী দোসর আল-ইসলাহর ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজমুল হক নসিব পক্ষ তা না করায় গ্রামের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

পরদিন সকালে ঘুমন্ত অবস্থায় লাহিনদের বাড়িতে এবং দোকানে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ফ্যাসিস্ট আওয়ামী দোসর আল-ইসলাহর ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজমুল হক নসিবের সমর্থনকারী ও ফ্যাসিস্ট যুবলীগ নেতা শফিক আহমদ ও কুতুব উদ্দিন গংরা রাতে আধারে গুমন্ত মানুষের উপর দেশীয় অস্র-সশ্র নিয়ে হামলা করে। পরর্তীতে লাহিন গং প্রতিরোধ করলে উভয় পক্ষের সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন লাহিন মিয়া (২০), নুরুল আমিন (৩৫), আব্দুস সোবহান (৫৫), সুফিয়ান (২০), জাকির (২০), সুফিয়ান (২০), আব্দুল জমির(৫০), হুসনা বেগম (৪০), ফাতেমা বেগম (৩৫) আব্দুল আজিজসহ আরও অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতক থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেছেন
সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সংঘর্ষে কয়েকটি দোকানপাঠ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com