1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

চট্টগ্রামে চাঞ্চল্যকর পলাতক সন্ত্রাসী অস্ত্রধারী হত্যা মামলার আসামি ‘গলাকাটা বাচা’ গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯০ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম এর র‍্যাব-৭ এর সন্ত্রাস বিরোধী অভিযানে চট্টগ্রাম জঙ্গল সলিমপুরে ঘটনা ও চট্টগ্রামে চাঞ্চল্যকর একাধিক মামলার আসামি একাধিক মামলার অস্ত্রধারী পলাতক সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ গ্রেফতার।

গত শুক্রবার (৩ এপ্রিল) বিকাল পৌনে তিনটায় সীতাকুন্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকা থেকে সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’(৩৭), গ্রেফতার করে। আটককৃতের পিতা-আব্দুল করিম, সাং-মুক্তিযোদ্ধা কলোনী, আরেফিন নগর, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন সহকারী পুলিশ সুপার তিনি জানান, র‍্যাব তথ্যমতে, মহানগরীর একাধিক থানার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে কেন্দ্র করে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ আছে এবং বর্তমানে এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, ভূমি দখলসহ নানা অপরাধ আছে তার বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দাদের মতে সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচার সক্রিয়তা এবং অস্ত্র প্রদর্শনের কারণে চট্টগ্রাম মহানগরী ও জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত। গোপন সংবাদে গ্রেফতার করতে সক্ষম হয়।

সূত্রে আরো জানা যায়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি সাদ্দাম হোসেন প্রকাশ ’গলাকাটা বাচা’ এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডাবল মুরিং, বায়েজিদ বোস্তামি, আকবর শাহ্ এবং সীতাকুন্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, নাশকতা ভূমি দখলসহ ০৭টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহনগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com