1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৪৭ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোর, ৩০ জুলাই, ২০২৩ (বাসস) : জেলায় আজ রোববার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদকের ভয়াল ভয়ংকর ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই রক্ষা করতে হবে। এই লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, উদ্বুদ্ধকরণ কর্মসূচী জোরদার এবং আইনের সবোর্চ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আইন প্রণয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের মাধ্যমে সরকার মাদক বিরোধী কঠোর অবস্থান গ্রহন করেছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান।

শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজিত রচনা ও চিত্রাংন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অনুষ্ঠানে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান জানান, বিগত অর্থ বছরে জেলায় এক হাজার ৮৬৫টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯২৬ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ৮৬৫টি মামলা দায়ের করা হয়। এসব অভিযানে তিন লক্ষ ২৫ হাজার টাকার মাদকসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

জেলার ৫৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে চারটি মাদক বিরোধী আলোচনা সভা, একটি সেমিনার, কারাগারে একটি আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি শ্রেণী বক্তৃতা, ২০ জন প্রশিক্ষক তৈরী। এছাড়া মাদক বিরোধী বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com