1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র উদ্যোগে আর্থিক অনুদান প্রদান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৩৮ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল,মৌলভীবাজার প্রতিনিধিঃ

‘নিপীড়িত ও নির্যাতিতদের পাশে আমরা’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক ছাত্র নেতাদের সমন্বয়ে গঠিত আর্তমানবতার সেবায় পরিচালিত বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র উদ্যোগে নিম্ন আয়ের শতাধিক নারী-পুরুষের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১২ আগস্ট) বেলা ৩ টায় স্থানীয় হলরুমে তালিমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও পৌর
বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর শহীদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বিশেষ অতিথির (ভার্চুয়ালি) বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জালাল আহমদ তালাল, সদস্য আব্দুল আহাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মীর শামীমুর রহমান, সিলেট মহানগর বিএনপির সদস্য মোস্তাক আহমেদ, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সুফিয়ান তাপাদার,
উপজেলা যুব দলের সদস্য সচিব ইকবাল হোসাইন, ইউনিয়ন বিএনপি নেতা কামাল আহমদ ও সংবর্ধিত অতিথির বক্তব্যে দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা পরবর্তী সময়ে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার তালিমপুর ইউনিয়নের নিম্ন আয়ের শতাধিক নারী-পুরুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন। পরে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসী গুলজার হোসেন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাজুল ইসলামের স্বদেশ আগমনে সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক শাহান আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন মুঠোফোনে বলেন, ‘নিপীড়িত ও নির্যাতিতদের পাশে আমরা’ এ শ্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ২৫ মে বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা নামের সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে নিপীড়িত নির্যাতিত দলীয় নেতাকর্মীদের সহযোগিতা প্রদানের পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তাছাড়া ফোরামের উদ্যোগে গৃহ নির্মান, মসজিদ নির্মান, সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসাসেবা, প্রাকৃতিক দূর্যোগে মানবিক সহায়তা এবং আর্ত মানবতার সেবায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com